“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে

হৃদয়ের ক্যামেরা দিয়া
তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে ॥

বন্ধু মোর চিকন কালা তার প্রেমে মজি অবলা
জ্বলে মন অহরহ প্রেম দাহ বন্ধু বিনে নিভেনা রে ॥

বন্ধু লুকাইল দেখা দিয়া অবলারে ঘর ছাড়াইয়া
মন যে তার পাষানে গড়া শঠের ভরা
জানলে কি প্রাণ দিতাম তরে ॥

তারে ভুলতে চাইলে যায়না ভুলা
দিল বন্ধু প্রেম জ্বালা
আমি কুল বধু বাইরে এলে বন্ধু কেনে
অভাগিরে চায় না ফিরে ॥

এখন ভাবি মনে প্রেম করি নি-মায়ার সনে
গফুর পাগলা হারায় দুই কুল, একুল ঐ কুল
নাই দরদি এ সংসারে ॥

লেখকঃ আবদুল গফুর হালী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

মাওলানার মহাগুণ কি করিব

  • Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
রাধারমণ দত্ত

দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া

  • Sub Title: যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
রাধারমণ দত্ত

নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা

  • Sub Title: নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ
দুর্বিন শাহ

কী সুখ পাইলে আমারে ভুলিয়া

  • Sub Title: বন্ধু বিনোদিয়া
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
মাইজভাণ্ডারী গান

সকলি ফুরাইয়ে গেল

  • Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা
কবিয়াল রমেশ শীল

হক ভাণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগতময়

  • Sub Title: দুনিয়াতে ঢংকা বাজে হক ভাণ্ডারীর জয়
হাসন রাজা

মন যাইবায় রে ছাড়িয়া

  • Sub Title: কেহ না পাইব তোমার সংসার ঢুরিয়া
মাইজভাণ্ডারী গান

রেখেছ চরণতলে দাবাইয়া

  • Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে
রাধারমণ দত্ত

হরির নাম লও রে মন

  • Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
শাহ আব্দুল করিম

ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও

  • Sub Title: বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন