দেখে শুনে আনলি রে কড়ি, সব কড়িগুলো হল রে কাণা,
ভাল বলে কিনলি রে দুধ, উননে তুলতে হল রে ছানা।।বুনেছিলি ভাল ভাল ফুল
বেলী, যুথি, গোলাপ, বকুল,
মরে গেল জল না পেয়ে, আগাছা ঘিরলে বাগানখানা।।কেমন তোর হিসেব পাকা-
যত বারই দিলি রে টাকা,
তত বারই ফিরে পেলি, মন, ষোল আনা নয় পনের আনা।।কত বারই মজুর ডেকে
খিড়কি পুকুর দুললি ছেঁকে,
তবু কেন বছর বছর রাশি রাশি ভেসে ওঠে রে পানা!
কবে হবে মায়ার ছেদন?
কারে বলবি প্রাণের বেদন?
ইহ-পরকালের গতি, সে দয়াল হরির চরণে জানা।।
দেখে শুনে আনলি রে কড়ি
- Sub Title: ভাল বলে কিনলি রে দুধ, উননে তুলতে হল রে ছানা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 89
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰাণ পাখীরে- আমারে ছাড়িয়া যাইও না
- Sub Title: তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
- Sub Title: নাও বাইয়া যাও রে
জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
- Sub Title: তুই আমার ছইছনা সজনী
আমি কি তোমার গোলাম নই - Amiry official
- Sub Title: হলে কেন এই জগতে এত জ্বালা সই
রুণজুন নুপুরে মাতে কি সাজ সাজে কুঁহিপাতে
- Sub Title: রুণজুন রুণজুন…
আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
- Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
- Sub Title: বাজিবে মলিন মরম তলে
গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
- Sub Title: প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে সোনার গৌর না হরিলে
বলো স্বাধীন বাংলা মোদের
- Sub Title: মাতৃভূমির জয়
বাংলা
English