তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে।
এক বিনে দ্বিতীয় আমি, অন্য কিছু দেখি না রে ॥তুমি হে জগতের কর্তা, আমি শব্দটিই মিথ্যা।
একা তুমি বিধাতা, তব শরিক অন্য নাই রে ॥আমি আমি বলে যারা, বুঝে না বুঝে না তারা।
লাগিয়াছে সংসারি বেরা, মূর্খতা ছুটিছে না রে ॥মিছামিছি বলি আমি সর্বব্যাপী হও রে তুমি।
সকলই তুই অন্তর্যামী, তুমি ভিন্ন কিছু নয় রে ॥হাসন রাজা নামটি দিয়ে, রহিয়াছ ছাপাইয়ে
সবই করো পরদা দিয়ে, দোষের ভাগী হও না রে ॥বুঝিয়ে দেখি তুই বই, হাসন রাজা কিছু নই।
হাসন রাজা যারে কই, সেও দেখি তুমি ঐ রে ॥তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে ॥
তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে
- Sub Title: এক বিনে দ্বিতীয় আমি অন্য কিছু দেখি না রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 123
বাউল গান এর নতুন প্রবন্ধ
সেব মাওলানার চরণ
- Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন
তুমি আমার অন্তঃস্থলের খবর জান
- Sub Title: ভাবতে প্রভু আমি লাজে মরি!
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
- Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
আমার বন্ধু আনি দেও গো তোরা
- Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি
- Sub Title: কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি
দেশে যাইবার সাড়া হলো
- Sub Title: মনে লাগে ভয়
সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি
- Sub Title: বুঝি পেয়ে তারে রেখেছে কোন্ রমণী চি
বিনা দোষে দোষী রে শ্যাম
- Sub Title: তুমি বানাইলে আমারে
বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল
- Sub Title: কত আর আশায় রব বল অহে প্রাণ ধন
প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার
- Sub Title: প্রেমের তরঙ্গে পায়, তত্ত্ব আপনার
কোন্ সুন্দর নব প্রভাতে
- Sub Title: তুমি উদিলে, ধরা জাগিল হে!
বাংলা
English