অপরাধ ক্ষমমা বন্ধু রে
আমার নিবেদন রাখো
অবলা দাসীরে তোমার
চরণ তলে রাখো।।বন্ধু রে-
যদি হই অপরাধী
তবুও চরণে কাঁদি
অন্তর্যামী হইয়া তুমি দেখো
আমার মনের যেই বাসনা
সকলই তোমার জানা
তবে কেন মুই দাসীরে
এত দুঃখে রাখো।বন্ধু রে-
আমি তো অবলা জাতি
জানি পিরিতের রীতি
বাঁশি বাজাইয়া কেন ডাকো
শুনিয়া তর বাঁশির ধ্বনি
সাজিলাম পাগলিনী
মনে লয় যাই উড়িয়া
যে দেশে থাকো।।বন্ধু রে-
ছিল বুঝি তোমার অন্তরে
কান্দাইতে অবলারে
তাই তো প্রাণে দিলে এত দুঃখ
দুর্বিন শাহরে কইরা দুঃখী
তুমি যদি হও রে সুখী
আমার সুখের কাজ নাই আর
তুমি সুখে থাকো।।
অপরাধ ক্ষমো বন্ধু রে
- Sub Title: আমার নিবেদন রাখো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 172
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিরহ যাতনা প্রাণে আর সহেনা
- Sub Title: বন্ধু হায় হায় রে
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
খোদার পাক দরগাতে
- Sub Title: খোদার পাক দরগাতে
হিন্দু-মুসলিম ভাই
- Sub Title: সব সাজিয়া চলো
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
তোমার নয়নের আড়াল হতে চাই আমি
- Sub Title: তোমারি ভবনে করি বাস
তার ঘরে থাকা বিষম দায়
- Sub Title: প্রেমের বাতাস লাগলোরে যার গায়
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
দূতী কইও গো বন্ধু রে
- Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
যার মুখে হরিকথা নাই, মন তার কাছে তুমি যাইও না
- Sub Title: মন রে একাই এসেছে ভুবন মাঝারে
যেই ভাবে আমি দেওয়ানা
- Sub Title: “গুরু” যে তাপে আমি মাস্তানা
বাংলা
English