“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: শ্যাম কালিয়া

আর কতদিন থাকিব সহিয়া রে
শ্যাম কালিয়া
তোর পিরিতের পোড়া দেহ
জীবন ভরিয়া রে।।

আমি তোমায় জেনে আপন
তোর হাতে সঁপিলাম যৌবন রে
সার করে আমারই কান্দন
তুই গেলে ছাড়িয়া রে।।

তুই ছাড়া যাব কার কাছে
দরদি কে ভবে আছে রে
যে জ্বালা আমার হইয়াছে
কারে যাই দেখাইয়া রে।।

তোর প্রেমে হইলাম কুলটা
যে দেখে সে করে ঠাট্টা রে
জগতে রহিল খুঁটা
কুলনাশি বলিয়া রে।।

দুর্বিন শাহ কয় ওরে কালা
আর আমায় দিও না জ্বালা রে
জ্বালা হইতে মরণ ভালা
দুঃখ যায় ফুরাইয়া রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

আমি নারী কপালপোড়া

  • Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
মাইজভাণ্ডারী গান

ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের

  • Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন
রাধারমণ দত্ত

আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না

  • Sub Title: আমি সিনানে যাব সিনান করিব না
মাইজভাণ্ডারী গান

চিনলাম চিনলাম আমির ধন

  • Sub Title: নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে
রাধারমণ দত্ত

সখী আমার কি জ্বালা গো হইল

  • Sub Title: কৃষ্ণ প্রেমে অঙ্গ দহিল ধু
শাহ আব্দুল করিম

নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া

  • Sub Title: মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
দুর্বিন শাহ

আমায় আমি চিনতে গেলে

  • Sub Title: বাজে বড়ো গণ্ডগোল
শাহ আব্দুল করিম

বিলাতের স্মৃতি

  • Sub Title: তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে
রাধারমণ দত্ত

শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে

  • Sub Title: সত্য সত্য ক’লো চন্দ্ৰা দোহাই তোর পায়েতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন