নদীর কূলে জলের ছলে
কলসি কাঁখে লইয়া
নয়ন জলে বুক ভেসে যায়
ভাটিয়াল নাও দেখিয়া রে
ঘাটে ভিড়াইও নাও রে।।সখি রে-
অবলা দুঃখিনীর ঘাটে
নাও ভিড়াইত যদি
যাইতাম প্রাণবন্ধুয়ার দেশে
পাড়ি দিয়া নদী রে।।সখি রে-
হইতাম যদি বনের পাখি
যাইতাম উড়া দিয়া
দেখতাম বন্ধু কার বা কুঞ্জে
রইয়াছে ভুলিয়া রে।।সখি রে-
দুর্বিন শার যৌবনসাগরে
পড়ে গেল ভাটা
যৌবন গেল ভবে রহিল
শ্যাম কলঙ্কের খুঁটা রে।।
নদীর কূলে জলের ছলে
- Sub Title: কলসি কাঁখে লইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 176
বাউল গান এর নতুন প্রবন্ধ
বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া
- Sub Title: মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া
ভ্রমে অলি মন উদাসী
- Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
শ্যামরূপ নয়নে হেরিয়া
- Sub Title: ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া
আল্লাহ বিনে যত দেখি সকলই বল্লা
- Sub Title: আল্লাহ আল্লাহ আল্লাহ
প্ৰাণসখী গো-পরার লাগি কান্দে আমার মন
- Sub Title: পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
আমার উপায় কি হবে বল
- Sub Title: ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল
যদি আসে এমন দিন আমি হয়ে গেছি বিলীন
- Sub Title: আকাশে ছড়িয়ে সুর সুমধুর
মনদুখে মইলাম গো সখী
- Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া
- Sub Title: কিবা ধনী শুইয়া আছে কপাট লাগাইয়া
মন বিদেশী পাখি চল
- Sub Title: শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে
বাংলা
English