নিরলে বসিয়া কাঁদি
না পাইয়া সন্ধান রে
নিষ্ঠুর পাষাণ
তোর জন্য কানতে কানতে
গেল দুই নয়ান।।পাষাণ রে-
দেশে হইলাম কলঙ্কিনী
লোকে করে কানাকানি
মুই অভাগী সদায় শুনি
দিয়া দুইটি কান
বনপোড়া হরিণের মতো
আর আমায় কাঁদাবে কত
কার প্রেমেতে হইয়া মত্ত
থাকো অন্যস্থান।।পাষাণ রে-
চাতক এক পাখি জঙ্গলে
বসিয়া বৃক্ষের ডালে
মেঘ না পাইয়া
আকাশ পানে করে থাকে ধ্যান
বন্ধু আমায় সেই দশা
করিয়া তোমারই আশা
পন্থপানে চাইয়া থাকি
চাতকের সমান।।পাষাণ রে-
করুণা তোর জগৎ জোড়া
দয়ারই ভাণ্ডার ভরা
আমারে করিলে সারা
এই কি তোর বিধান
করুণার এক বিন্দু দিয়া
দুঃখিনীরে যাও দেখিয়া
দুর্বিন শারই ফুলের মধু
একবার করো পান।।
নিরলে বসিয়া কাঁদি
- Sub Title: না পাইয়া সন্ধান রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 214
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখায়ে আমায়
- Sub Title: মন ধন হরি নিল করি কি উপায়
লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল
- Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
- Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
ওরে মন কুপথে না যাইও
- Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
- Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে
- Sub Title: চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে ধু
কি দিয়ে গড়েছেন বিধি
- Sub Title: বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ
লা-ইলাহার বাগানেতে
- Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
অচিন এক জংলি পাখি
- Sub Title: এ দেহ পিঞ্জরে থাকি
কে বাজাইয়া যায় গো সখী
- Sub Title: কে বাজাইয়া যা
ঐনি যমুনা পুলিন বল
- Sub Title: শুনি কোন বনে মুরলী আলাপন গো চি
ভবে আপন কেহ নাই
- Sub Title: আপন আপন গর্ব করে কেন কাট দিন
বাংলা
English