ঘর বানাইলো রে মালিক মেস্তরি
ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।মন রে-
এক বিন্দু দিয়া পানি
বানাইয়াছো ঘর
দুই শ ছয়টা খাম্বা দিছে
সেই ঘরের ভিতর
আট বাঁক বারো বোরুজ
চোদ্দো রিকাব দিয়া
আট কুঠুরি নয় দরজা
দিয়াছে সাজাইয়া
ও মন, ঘর বানাইলো রে।।ও মন রে-
সাত সমুদ্র তেরো নদী
এই ঘরেতে আছে
আকাশ জমি বেহেস্ত দোজখ
ভিতরে রহিয়াছে
বেহেস্ত দোজখের কাছে
শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে
ঘরের জমিদার
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
চাইর কুতুব ষোলো প্রহরী
দেয় তারে পাহারা
আগ দুয়ারে মূল মহাজন
করে ঘুরাফিরা
সিদরাতুল মুনতাহাপুরী
মগজেরই ধারে
রফরফ ছোয়ারী সদায়
আশা যাওয়া করে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
ললাটেরই নিচে আছে
আবে-হায়াত নদী
জলের নিচে দুইটি বাত্তি
জ্বলছে নিরবধি
ক্বলব-রুহু ছহর-খপি
ডাইনে বামে রয়
চব্বিশ হাজার ছয়শত ধারা
দিনে-রাইতে বয়
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
কামনদীর দক্ষিণ ধারে
ত্রিবেণীর বাজার
সেই বাজারে যাইতে পারে
ভাগ্যে আছে যার
বাজারে মানুষ নাই
ঘর চালে চালে
অন্ধরা দেয় দোকান
খরিদ করে কালে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সেই ঘরেরই দুই ধারেতে
আছে দুই পাহাড়
পাহাড়েরই নিচে আছে
ঝরনা বেশুমার
বাহাত্তর হাজার নালায়
সদায় আসে জল
নাভিমূলে বসাইয়াছে
জলেরই দমকল
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সাত পর্দার নিচে আছে
কুলুবিল মোমিন
সেই মোকামে বিরাজ করে
এলাহি আলামিন
সেই মোকামের চোদ্দো কোঠা
যদি দেখতে চাও
দুর্বিন শাহ কয় বর্জখ্ ধ্যানে
ঘরের ভিতর যাও
ও মন, ঘর বানাইলো রে।।
ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 207
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোন্ সুন্দর নব প্রভাতে
- Sub Title: তুমি উদিলে, ধরা জাগিল হে!
আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা
- Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
কি হেরিলাম গো নদিয়াপুরে
- Sub Title: সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে
এই পাঠে ইচ্ছা বাঞ্চা
- Sub Title: রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ
রসিক নাগর বাঁকা নয়ন
- Sub Title: ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী
নিশি কেহ এসে আমা কৈল্য
- Sub Title: জ্বালায় রূপ সামায়ে কৈল্য পরওয়ানা
ঢাকার বাঁকা রসিক বাঁকা
- Sub Title: সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা
খুলনা আমার শ্বশুর বাড়ি বলতে লজ্জা নাই
- Sub Title: তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই
আরে ও কৃষক মজুর ভাই
- Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না
- Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
বাংলা
English