এই যে সংসারে, প্রভু কও তারে
অতি কৌশল করে, গড়েছে মানুষ।।মানুষ আছে ব্যাপিয়া, দুনিয়া জুড়িয়া
দেখো তাল্লাশিয়া, কার আছে রে হুঁশ
মানুষ চিনো নয়নে, ধরো যাইয়া চরণে
চিনে মরিও না কেউ, হইয়া বেহুঁশ।।আগে চিনো আপনারে, সুহৃদয় অন্তরে
পাবে সে নিরাকারে, মনে হবে হুঁশ
গুরুর পদে ধরো যদি, পাবে সে ভেদবিধি
দেহাতে নিরবধি ছুটিবে কার্তুশ।।আত্মস্বরূপেতে, দেখিবে নিরালাতে
সর্বদায় মনেতে, হইবে আক্রোশ
ব্রহ্মজ্ঞানের ধারায়, যাইয়া প্রেমতলায়
আনন্দমনে হও, সিদ্ধপুরুষ।।ফুটিবে প্রেমফুল, মনপ্রাণ হইবে আকুল
ভ্রমরা দেখে যদি হইবে বেহুঁশ
দুর্বিন শাহ কয় চিনো তারে, সাকারে কি নিরাকারে
চিনিয়া আগে কেউরে, দিও না রে দোষ।।
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 204
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
- Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী
- Sub Title: মহাষ্টমী গনি
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
কত ঢঙ্গ দেখাইবিরে বন্ধু
- Sub Title: কত রঙ্গ করিবে তুই
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
আমি শ্যামের ভাবে পাগলা
- Sub Title: চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)
পুরান জেলখানা
- Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা
রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
- Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির
গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
- Sub Title: জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায়
দেখলে ছবি পাগল হবি
- Sub Title: ঘরে রইতে পারবি না
ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
- Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
গাও মন দিবা নিশি গাউছুল আজম
- Sub Title: গাউছুল আজম মাইজ ভাণ্ডারী
বাংলা
English