“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ও তোর ডাক শুনিয়া

কোকিলা রে-
ও তোর ডাক শুনিয়া
নিদ্রা নাহি ধরে
কুহু কুহু সুরে তুমি
ডাকিতেছ কারে রে কোকিলা
আমার মতো দুঃখী নাই সংসারে।।

কোকিলা রে-
যৌবননদীর ঢেউ উঠিল
তোমার কুহু সুরে রে কোকিলা
তোমার কুহু সুরে
এই বসন্তে কেন আইলে
কান্দাইতে আমারে রে কোকিলা।।

কোকিলা রে-
নতুন যৌবনের সময়
বন্ধু নাই মোর ঘরে রে
কোকিলা, বন্ধু নাই মোর ঘরে
নতুন যৌবন টাটকা মধু
দান করিব কারে রে কোকিলা।।

কোকিলা রে-
বিধি যদি দিত পাখা
আমারে ওই শরীরে
কোকিলা, আমার ওই শরীরে
দুর্বিন শাহ কয় উড়ে যাইতাম
প্রাণবন্ধুয়ার ধারে রে কোকিলা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়

  • Sub Title: পরম দয়ালু সবল হৃদয়
মাইজভাণ্ডারী গান

কেঁদে কেঁদে প্রিয়ার কাছে

  • Sub Title: কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি
দুর্বিন শাহ

আলিমুল গাইব খোদা

  • Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
রাধারমণ দত্ত

গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো

  • Sub Title: গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো
রাধারমণ দত্ত

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়

  • Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
রাধারমণ দত্ত

প্ৰেম পবন লাগলো যাহার গায়

  • Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
কবিয়াল রমেশ শীল

জানলে কি আর প্রেম করিতাম

  • Sub Title: দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে
দুর্বিন শাহ

প্রেমের গাছে ফুল ধরেছে

  • Sub Title: দেখিতে সুন্দর
শাহ আব্দুল করিম

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন