“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়।। ধু।।
সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
বৃন্দাবনে যালো বৃন্দে বন্ধু অন্বেষণায়।। চি।।

চেয়ে দেখ প্ৰাণসই গো শশী অস্ত যায়
বন্ধু বিনে প্ৰাণ আমার রাখা দায়।। ১।।
সখীগো শুন শুন প্ৰাণ সই গো মোর নিবেদন
দারুণ বিরহে প্ৰাণ করে উচাটন।। ২।।
শ্যামনাম লয়ে প্ৰাণ উড়ে যেতে চায়
মনোচোরা মদনমোহন রয়েছে যথায়।। ৩।।
সখী গো চেয়ে দেখো প্ৰাণ সই গো নিশি গাইয়া যায়
আর কি আসিবে কুঞ্জে নিঠুর শ্যামরায়।। ৪।।
অতি সাধের বকুলমালা বাসি হইয়া যায়
আসিল না প্ৰাণেশ্বর করি কি উপায়।। ৫।।
দেখ গো কান্দিয়া কান্দিয়া রাই কুঞ্জের বাহির হয়
কুঞ্জবনের তরুলতায় জিজ্ঞাসা করয়।। ৬।।
রাধারমণ বলে রাই কিবা পাগলিনী হয়
সখীরা ধরিয়া রেখে রাধাকে বুঝায়।। ৭।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে

  • Sub Title: দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো
শাহ আব্দুল করিম

সর্বধনে ধনী তুমি

  • Sub Title: আমি যে কাঙাল
হাসন রাজা

ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে

  • Sub Title: তুমি যদি ছাড়িয়া যাও যাইমু কি করে
রাধারমণ দত্ত

শ্যাম বিনে চাতকী হই, আমি নাম শুনে পাগলী হই

  • Sub Title: বন্ধের নাম শুনাও গো প্ৰাণ সই ধু
মাইজভাণ্ডারী গান

হেলিওনা ঢলিওনা থাকিও সাবধানে

  • Sub Title: প্রেমতরণী-বাঁধা আছে, গাউছের চরণে
রাধারমণ দত্ত

আমার দুই নয়নে ঝরে গো বারি

  • Sub Title: যার জন্য কান্দিয়া মরি
হাসন রাজা

হাসন রাজায় কান্দে কান্দে রে, আল্লাজির লাগিয়া

  • Sub Title: স্বপনে দেখিলাম তাঁরে না দেখি জাগিয়া
রাধারমণ দত্ত

ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে

  • Sub Title: উদয় হইল গৌরচান সুরধনীর তীরে চি
তব করুণা অমিয় করি পান

তব করুণা অমিয় করি পান

  • Sub Title: যত পাপ, তাপ, দুঃখ, মোহ বিষন্নতা
মাইজভাণ্ডারী গান

প্রিয়াধন রসিক রঙ্গিলা

  • Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
মাইজভাণ্ডারী গান

আমাদের দেখ কেমন জয়

  • Sub Title: গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন