“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ফুটল গোলাপ ফুল

কাবার পাশে রঙিন বেশে
ফুটল গোলাপ ফুল
ত্রিভুবনের ভ্রমর শুনে
খুশবয়ে আকুল।।

আরশেতে গাছেরই মূল
কাবাতে ফুটছে রে ফুল
সেই ফুলের খুশবয়ে হলো
দুনিয়া মশগুল
মধুর আশে ঘুরে পাশে
ভ্রমরা বুলবুল।।

সেই ফুলের মধু খাইয়া
কত ভ্রমরা গেল অলি হইয়া
প্রেমের হার গলে পরিয়া
হইয়াছে মকবুল
দিবানিশি জপে নামটি
মোহাম্মদ রাসুল।।

এই ফুলের তরি বানাইয়া
ফুলসিরাত যাব সারিয়া
এই ফুলেরই পাল টাঙাইয়া
দিব রে মাস্তুল
আখেরাতের আর কিরে ভয়
যাব রে সেকূল।।

ওই ফুলেরই খুশবয়েতে
মনপ্রাণ উড়িল তাতে
যাইতে নানি মদিনাতে
দেখিতে রাসুল
দয়া করে পথিকরে দিও
চরণধুল।।

ফুল ফুটিল আলেক নুরী
ঘ্রাণে মত্ত হুর পরি
সে ফুল নিয়া হাসর জুড়ি
লাগবে হুলস্থূল
দুর্বিন শাহ কয় ঝড় তুফানে
নাম হলো তার মূল।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

আঞ্চলিক সঙ্গীত

মন আমার দেহ ঘড়ি

  • Sub Title: একটি চাবি মাইরা দিলা ছাইড়া
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
দুর্বিন শাহ

কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া

  • Sub Title: আইল না শ্যাম কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো
শাহ আব্দুল করিম

বন্ধু তুমি জীবনের জীবন

  • Sub Title: দয়া করে একবার মোরে
রাধারমণ দত্ত

পিরিতে আরিলাম মান কুল-গো

  • Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
রাধারমণ দত্ত

কেন গৌরাঙ্গ হয়ে কানাই আইলে রে

  • Sub Title: তুই কার ভাবে জীবন-কানাই আইলে রে
রাধারমণ দত্ত

শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না

  • Sub Title: পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না
দুর্বিন শাহ

তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে

  • Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
কেড়ে লহ নয়নের আলো

কেড়ে লহ নয়নের আলো

  • Sub Title: চির যবনিকা পড়ে থাক নে, নিবে যাক্ রবি তারা চন্দ্র!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন