পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই?।। ধু।।
সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
চুনী খাইয়ে মুখ জ্বালিয়ে মইলাম ভেবেছিলাম খাসা দই৷জগতে কলঙ্কী বলুক তাতে মুই লজ্জিত নই
নিন্দার বোঝা মাথে লইয়া যদি বন্ধের দাসী হই৷
যার লাগি উদাসী হইলাম সে বা কোথা আমি কই
জগতে কলঙ্ক রইলো দুক্ষ আমি কেম্নে সই৷
কৃপা করি বল গো তোরা বিনয় করি প্রাণ সই
উদাসী হইয়া ফিরি প্রাণবন্ধু বল গো কই৷
তাতে কোন দুক্ষ নাই যদিও কলঙ্কী হই
জন্মে জন্মে যদি জন্মি প্ৰাণবন্ধের দাসী হই৷
ভাবিয়া রাধারমণ বলে এখন যাব কই
সয়াল সংসার ঘুরি বন্ধের নামে উদাসী হই।।
পিরিতে আরিলাম মান কুল-গো
- Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 177
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
লাল পাহাড়ির দেশে যা
- Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
- Sub Title: তরকারি খাওয়া যায় না না দিলে লবণ
মন বেটা তুই কোন সাধনে
- Sub Title: প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি
আমার হল না রে সাধন
- Sub Title: আমার পায়ে বেড়ি, হাতে কড়া
আজব কারিগর বন্ধু
- Sub Title: প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর
বাজল আমার হৃদয় বীণা
- Sub Title: তিনতারে এক শব্দ করে গাউছুল মাইজভাণ্ডার
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
আয়রে আয় রহমান মন্জিল
- Sub Title: ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার
চিকন কালা, চিকন কালা ও চিকন কালা
- Sub Title: তুমি ছাড়া অন্য কেউরে নাহি লাগে ভালা
মমিনা রে ভাই
- Sub Title: আমি না লইলাম আল্লাজির নাম
বাংলা
English