“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
  • Sub Title: মর্ম মুছায়ে

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে।।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে।

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে
গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা,
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর
মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে।

আছ, অনল-অনিলে, চিরনভোনীলে,
ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়,
শশীতারকায় তপনে।

আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব'সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই
কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে।

কথাঃ- রজনীকান্ত সেন
শিল্পীঃ- Shithi Saha - সিঁথি সাহা

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়

  • Sub Title: অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
মাইজভাণ্ডারী গান

কালাচাঁন আনন্দপুরে

  • Sub Title: আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে
হাসন রাজা

আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো

  • Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
শাহ আব্দুল করিম

মরি হায় হায় রে গুণগান গাই

  • Sub Title: মৌলা বক্স মুন্সি সাহেবের
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
রাধারমণ দত্ত

নদীয়ায় আর থাকবে না সখী কুলমান

  • Sub Title: কুল মজাইতে আইল গৌর চান চি
মাইজভাণ্ডারী গান

কারে দুঃখ বলে যাই

  • Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই
রাধারমণ দত্ত

আগে না জানিয়া এমন প্ৰেম আর কইরা না

  • Sub Title: প্ৰেম কইলে সুজনার সনে মনের আগুন নিবে না
রাধারমণ দত্ত

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন