“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর

বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
পিরিতি বাড়াইয়া গেলে, নিলে না খবর।।

বন্ধু রে-
জানি না পিরিতির রীতি, কী আছে তোর মনে
তোমারও পিরিতের বিষে, অন্তর কাটে ঘুণে
বিরহ-বিচ্ছেদ-অনলে, হিয়া ঝরঝর
মনে হয় কেউ আপন আছে, আমি তোমার পর।।

বন্ধু রে-
যে নারীর বন্ধু ঘরে, কতই না আনন্দ
তুই বন্ধু বিদেশে রইলে, আমার কপাল মন্দ
রইতে কাছে রাখতাম বুকে, জুড়াইতাম অন্তর
সামনে বসাইয়া তোমায়, করিতাম আদর।।

বন্ধু রে-
কোন বা দেশে থাক, একবার স্বপনে না দেখি
নয়নের জল কালি করে, কতই চিঠি লিখি
আগে যদি জানতাম তুমি নিদয়া পামর
প্রেম করত না এ দুর্বিন শাহ, রইত একাসর।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর কতদিন ভবে থাকিব মা

আর কতদিন ভবে থাকিব মা

  • Sub Title: পথ চেয়ে কত ডাকিব মা ?
কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই

কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই

  • Sub Title: এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই
মাইজভাণ্ডারী গান

কেবা তুমি কেবা আমি

  • Sub Title: ‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়
মাইজভাণ্ডারী গান

বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন

  • Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
কবিয়াল রমেশ শীল

কর বা না কর সাধন

  • Sub Title: গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে
মাইজভাণ্ডারী গান

ধরনা ধরনা সখি বন্ধু বিনে

  • Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
রাধারমণ দত্ত

রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া

  • Sub Title: নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে ধু
রাধারমণ দত্ত

বল গো বল গো সই কোন বা দেশে যাই

  • Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
দুর্বিন শাহ

নদীর কূলে জলের ছলে

  • Sub Title: কলসি কাঁখে লইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন