বন্ধু নিবেদি চরণে
ভিন্ন যদি ভাসো
আমি মরিব পরানে
জন্ম মৃত্যু জরা ব্যাধি
সব তোমার অধীনে।।বন্ধু রে-
দুনিয়া কঠিন ঠাঁই
তুই ছাড়া দরদি নাই
মান কুলমান সব দিলাম চরণে
তুমি বন্ধু অন্তর্যামী
বাসনা কী বলব আমি
ও রাখো-মারো, যা লয় তোমার মনে।।বন্ধুয়া রে-
রহিম রহমান নাম
রহম করা তোমার কাম
উদ্ধারিলে কত শত জনে
নূহ নবি জলাকারে
মাছের পেটে ইউনুসেরে
ইব্রাহিমকে বাঁচাইলে আগুনে।।বন্ধুয়া রে-
ইউসুফের কুয়া হইতে
উঠাই রে বণিকের হাতে
দিলে রাজ্য মিশরের আসনে
পাইয়া ইউসুফের দেখা
কান্দিয়া পাগল জুলেখা
মিলাইলে মিশরের ময়দানে।।বন্ধুয়া রে-
মজনু পাগল লাইলির দায়
কান্দে কত জঙ্গলায়
হইল দেখা লাইলিরও মরণে
তোমার নামটি রহমতুল্লাহ বলে
দুর্বিন শাহ পাগেলা
দিও দেখা সঙ্কট নিদানে।।
বন্ধু নিবেদি চরণে
- Sub Title: ভিন্ন যদি ভাসো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 249
বাউল গান এর নতুন প্রবন্ধ
বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
- Sub Title: পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না
বাঁশি কোন বনে বাজায়
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
রসিক ভাণ্ডারী মাওলারে
- Sub Title: কত খেলা জানরে বাবা কত খেলা জান
আইও পরানের ধন
- Sub Title: আইও নিরলে জলের ঘাটে
কুন্দ ফুলের মালা (হেতাল তোমায় ডাকে)
- Sub Title: হেতাল তোমায় ডাকে
দয়াল তুমি রাহমান রাহিম
- Sub Title: দয়া করো ক্ষমা করো
ফরাজী মাইজভাণ্ডার চল একবার
- Sub Title: তোমার হিংসা নিন্দা ছুটে যাবে ঘুচে যাবে অন্ধকার
শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া
- Sub Title: জলের ঘাটে গিয়েছিলাম জলের লাগিয়া
কহ গো ললিতে সই কেন না আসিল গো
- Sub Title: প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
- Sub Title: এ হৃদয়ে, সে কিছু নয়
বাংলা
English