“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই!
যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই!

সে গুণ আমার নাই গো সে গুণ আমার নাই

যে গুণে বন্ধুরে পাবো
সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই

প্রাণপাখি মনের আনন্দে,
ঠেকেছে পীড়িতের ফান্দে
তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো?
যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই

যে গুণে আনন্দ বাড়ে, আদর করে রাখে ধারে
গুণ নাই আমার, করজোড়ে চরণ ছায়া চাই গো
সে গুণ আমার নাই

হইতাম যদি গুণে গুণী, পাইতাম গো সেই পরশমণি
এ করিমের দিন-রজনী আর ভাবনা নাই গো
যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই
যে গুণে বন্ধুরে পাবো

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমরা যা বল তাই বলো, আমার লাগে না মনে
তোমরা যা বল তাই বলো, আমার লাগে না মনে

তোমরা যা বল তাই বলো, আমার লাগে না মনে

  • Sub Title: আমার যায় বেলা বয়ে যায় বেলা কেমন বিনা কারণে
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
বড় নিগুমেতে আছেন গোঁসাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই

বড় নিগুমেতে আছেন গোঁসাই

  • Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন