কলির কাণ্ড লণ্ড-ভণ্ড
স্রষ্টার সৃষ্টি হইলো পণ্ড
গণ্ড মূর্খের দাপটেব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।
অসৎ লোকের কদর বেশি সাধু সুজন বাদ দিয়া
বাঁদরেরই আদর বেশি পোষে না কেউ ময়না-টিয়া
অলক্ষ্মী ভালোবাসিয়া
লক্ষ্মীকে বনবাস দিয়া
মত্ত সদা মিথ্যা নিয়া
সত্য তথ্য যায় হটে।ব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।।
শিখলে কিছু এ বি সি ডি দু\'দিন স্কুলে যেয়ে
বাবার চেয়ে বেশি বোঝে নাবালক ছেলে-মেয়ে
তারা শুরু করে বানান ফলা
গুরুজনকে দেখায় কলা
তাদের আদববিহীন চলা
বললে কিছু যায় চটে।ব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।।
কলিতে হয় কথায় কথায় স্বামী-স্ত্রী ছাড়াছাড়ি
ঝাঁটা তুলে কুলের বধূ শাশুড়িকে দেয় বাড়ি
চরে সিংহ-মহিষ একই মাঠে
বাঘের গাল ছাগলে চাটে
প্রেম বিকায় মদনের হাটে
অর্থের শর্তে অকপটে।ব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।।
উল্লুখ আর ভল্লুক মিলে মুল্লুক ছেয়ে ফেলেছে
মানুষ বেশি বাড়েনি ভাই জনসংখ্যা বেড়েছে
জ্ঞান-বিজ্ঞানের বাড়ছে প্রভাব
কাণ্ডজ্ঞানের পড়ছে অভাব
দেখি মানবের সেই আদিম স্বভাব
দুনিয়ার এই চিত্রপটে।ব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।।
তাই নকুল কান্দে অকূলেতে না পাইয়া কোন কূল
এই ঘোর কলিতে জন্ম নিয়ে করেছি মস্ত এক ভুল
আমি মিশিয়া কু-জনের সাথে
হারাইলাম যা ছিলো হাতে
এখন কোনদিকে যাবো অবেলাতে
কপালে কী যে ঘটে।ব্রহ্মাণ্ড ছেয়েছে ভণ্ড কপটে।।
কলির কাণ্ড লণ্ড-ভণ্ড
- Sub Title: স্রষ্টার সৃষ্টি হইলো পণ্ড
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
আগুন লাগাইয়া দিল কোণে, হাসন রাজার মনে
- Sub Title: নিবে না দারুণ আগুন জ্বলে দিল জানে
হে ব্রাহ্মণ্যবাদ থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
- Sub Title: থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি
- Sub Title: ক্ষমা করো তুমি আমারে
আমি কী করিব রে
- Sub Title: প্রাণনাথ তুমি বিনে
বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান
- Sub Title: হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান
আপনে মূহু পর আঞ্চল ধর
- Sub Title: মনকে ঠমকে দর্শন দেকে, বিচ্ছেদে মারিছে মাওলানা
রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে
- Sub Title: আমার মাঝত বাহির হইয়া দেখা দিল মোরে
ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
- Sub Title: নগরে উঠেছে কি আনন্দ কোলাহল
কী হইল কী হইল সখী গো
- Sub Title: চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা চি
নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবে রে
- Sub Title: দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া
আমি শ্যামের ভাবে পাগলা
- Sub Title: চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)
মায়ের দেওয়া মোটা কাপড়
- Sub Title: মাথায় তুলে নে রে ভাই
বাংলা
English