তুমি আল্লা নাকি গড-ভগবান
কী নামে করি আহ্বান
কী সুরে তোমার গুণ গাইদয়া করে বলো একবার জগৎ সাঁই
আমি আসল নকল ঠিক পাইলাম না, শুনি যে যা বলে তাই।গীতার পাতায় দেখি তোমার নামটি ভগবান
আবার আসল নামটি আল্লামালেক বলেছে কোরআন
আবার গড ভিন্ন সবই ভ্রান্ত
বাইবেল দিলো এই সিদ্ধান্ত
আমি কেমনে হে বিশ্বকান্ত
তোমার কাছে যাই।দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
রাধা-কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী
আমি আঁকিলাম না দিলের খাতায় প্রভু যীশুর ছবি
তুমি হও নাকি সেই ঈসার পিতা
নাকি মোহাম্মদের মিতা
আমি পূজিবো কী শ্রীরাম-সীতা
নাকি বৌদ্ধ-ছলঙ্গতাই*।দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
মন্দিরে মন ধীর হলো না, মসজিদে নাই যে মতি
গীর্জায় যাওয়া হয়নি আমার কী হবে যে শেষের গতি
আমি কাশীতে কী মক্কায় যাবো
গয়াতে কি তোমায় পাবো
প্রণাম কী সেজদা জানাবো
তোমার কাছে জানতে চাই।দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
আমি তুচ্ছ করলাম ত্রিপিটক আর অমান্য করলাম কোরআন
আমি শুনি নাই বাইবেলের বাণী, মানি নাই বেদের বিধান
আমি মোহাম্মদকে যদি মানি
শ্রীকৃষ্ণ হয় আপমানী
বুদ্ধদেবের শুদ্ধ বাণী
কারে দেই হৃদয়ে ঠাঁই।দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
ইসলাম বলে আল্লাহ্র নামে দুম্বা-উট দাও কোরবানী
আবার জীব হত্যায় মহাপাপ হয় শুনেছি বুদ্ধের বাণী
বেদের পাতায় যাহা আরাম
কোরআনে বলেছো হারাম
দ্বন্দ্বে ভুগে অন্ধ হলাম
নকুলের বেদনা তাই।দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
*ছলঙ্গতাই – একটি উপজাতির দেবতা।
তুমি আল্লা নাকি গড-ভগবান
- Sub Title: কী নামে করি আহ্বান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন মাঝি ভাই ধীরে চালাও
- Sub Title: সমুদ্রের উত্তাল তরঙ্গে ও মাঝি ভাই দেখে হইসনা বোকা
কার পানে চাইয়া রে মনা
- Sub Title: কার পানে চাইয়া
পাগল রে তরাইও নিজে নিজে
- Sub Title: তোমার পাগল হাসন রাজায় না বুঝে
হরির নাম কর সার, ওরে বদন
- Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
এগো মা! তব সম রূপ রঙ্গ কার
- Sub Title: ঝিলিমিলি করে রূপে দেখি যে তোমার
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
বন্ধু রে তুই নিষ্ঠুর পাষাণ
- Sub Title: খুঁজিয়া না পাই তোমারে
পিরিতে মোর প্রাণ নিল গো ধনি
- Sub Title: পিরিতে মোর প্রাণ নিল গো ধু
মইতো আপনা পিতামকা যোগীন
- Sub Title: আপে ভুলে ভাবমেঁ বৈরাগীন বনি হোঁ
জল মেঁ স্থল্ মেঁ দেখিনু ছুরত
- Sub Title: ধরণী গগণে হার্ কহি ছুরত পেয়ারে জানি তোমহারি
বাত্তি জ্বালাইয়া দেখো শ্যাম, রাধার ঘরে করে কাম
- Sub Title: কেহই বলে রাধার কানু হাসন রাজায় বলে দিলারাম
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
- Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি
বাংলা
English