“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন।
দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন।

তোমার বিরহানলে, আকাশ পাতাল জ্বলে।
জ্বলিছে নরকের কুণ্ড স্বর্গপুরের কুঞ্জবন।

বিদ্যা বুদ্ধি দুঃখ দৈন্য, জ্বলিয়ে গেছে পাপ-পুণ্য।
জ্বলিয়ে গেছে ভবের মায়া অর্থ স্বার্থ ধন জন।

সংসারে যে দিকে চাই, তুমি বিনা কিছু নাই।
তুমি হে সংসারের সার ত্রিজগতের মহাজন।

ধরে তব প্রেমের ধর্ম, ছেড়ে দিছি ক্রিয়া কর্ম।
ধর্ম কর্ম কেবলা কাবা সব তোমারি চরণ।

গুনা করি ভূমণ্ডলে, তব দয়াল নামের বলে।
তব পদস্পর্শে পাপীর পুণ্যময় হয় জীবন।

আমি তোমার পোষা পাখি, চাহি তব দ্বারে থাকি।
হর্ষ মনে করি তোমার পাক নামের সুকীর্তন।

কোন দোষে বাবা মোরে, রেখে দিলে দূরান্তরে।
সহে না এ পাপী প্রাণে বিচ্ছেদেরি হুতাশন।

দীন দাস নিরুপায়, তুমি বিনা লক্ষ্য নাই।
করিমরে রক্ষা কর দান করিয়ে শ্রীচরণ।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

অকূল নদীর পারে রে

  • Sub Title: বসে অন্ধকারে রে
শাহ আব্দুল করিম

সাধন করো রে অভ্যাসে

  • Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
দুর্বিন শাহ

কী দিব তুলনা

  • Sub Title: জগতে মিলে না
দুর্বিন শাহ

আইও পরানের ধন

  • Sub Title: আইও নিরলে জলের ঘাটে
দুর্বিন শাহ

ও মন পাগেলা রে

  • Sub Title: তুমি এ ভবে আসিয়া
মাইজভাণ্ডারী গান

আপনা প্রেমে আপে মজি

  • Sub Title: আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্
রাধারমণ দত্ত

ভবে জন্মিয়া কেন মইলাম না

  • Sub Title: লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে
মাইজভাণ্ডারী গান

দেখ দেখ তাপি মন

  • Sub Title: দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে
রাধারমণ দত্ত

আর বাইজ নারে বন্ধের বাঁশি রে

  • Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
মাইজভাণ্ডারী গান

মাওলা তোমারে চাইতেম

  • Sub Title: এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি
রাধারমণ দত্ত

আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি

  • Sub Title: শ্যাম নটবর কালিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন