“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে

রূপসাগরে ঢেউ পৈড়ে রঙ্গ খেলা জুটিলরে।
চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে।।

ভব কুঞ্জবন হৈল প্রভু সিংহাসন হৈল।
ধরণী গগন হৈল কুদ্রতী দেখাইলরে।।

সৃজিলেন্ত এ সকল করিয়ে বাহানা ছল।
নিজ মুখ নিজরূপে কপটে লুকাইলরে।।

নিজরূপ প্রকাশিয়ে, আপে রূপে পলাইয়ে।
গুপ্তে ব্যক্তে দুলিলায়ে বিরাজিত হৈলরে।।

প্রেমরস পরিপূর্ণ না পাইয়ে প্রিয়ধন।
মানব আঁকারে এসে বিরাজিত হৈলরে।।

বিরাজি মানবলীলা, সার কৈরে প্রেম খেলা।
দু’জগৎনাথ সে মানব বানাইলরে।।

মানব মানব নয়ে ছলরূপে কেহ হয়ে।
কিরণের আঁড়ে যেন অরুণ লুকিলরে।।

মকবুল অবোধ ছিল, প্রেম সিন্ধু উথলিল।
পিরীতি বিদ্যালয় আজু মাওলানা হৈলরে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

প্রেম পরম ধন প্রেম বিনে

  • Sub Title: প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন
মাইজভাণ্ডারী গান

প্রেমের ডাক প্রেমের বাঁশরী

  • Sub Title: (তোরা) কে কে মাইজভাণ্ডারে যাবি আয়
রাধারমণ দত্ত

আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত

  • Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
রাধারমণ দত্ত

এগো বৃষভানুর মাইয়া

  • Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি
দুর্বিন শাহ

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি

  • Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
মাইজভাণ্ডারী গান

খোদা কা দোলারে নবীকা পেয়ারে

  • Sub Title: নিজ রূপ গুণে, বিরাজি সে দর্পণে, ছলনায়ে বাবা মাওলানা
মাইজভাণ্ডারী গান

হায় কিরূপ দেখিনু সখী

  • Sub Title: যেন শশী করে হাসি ঝমকি ঝমকি মেঘেরাঁড়ে
রাধারমণ দত্ত

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি

  • Sub Title: শুন বাঁশি মিনতি আমার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন