“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন

মন ডুবরী প্রেম সাগরী নিত্য তাঁরি সাঁতার নূতন।
সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন।।

ভাটা নূতন জোয়ার নূতন জাহাজ নূতন বেপার নূতন।
জাহাজেতে বোঝাই নূতন বেচা বিক্রয় নূতন নূতন।।

সাপ্তা মাস সাল নূতন, রাত্র দিনের পল নূতন।
নাসিকার শ্বাস নূতন, জনে জনের আশা নূতন।।

ভব কুঞ্জবন নূতন, বন বৃন্দাবন নূতন।
তরু লতা কাননেতে সব দেখ নূতন নূতন।।

কালে কালে ঋতু নূতন, কুকিলের গীত নূতন।
ফল নূতন ডালি নূতন, পুস্প নূতন অলি নূতন।।

মছজিদ মণ্ডব ঘিরে নিত্য প্রিয়ার পূঁজা নূতন।
ধর্ম নূতন কর্ম নূতন কোফর মুছলমানী নূতন।।

ভাব নূতন ভাবুক নূতন, প্রেম নূতন প্রেমিক নূতন।
ভক্তি ও বাসনা নূতন, নমক ঠমক নূতন।।

প্রতি পলে প্রতি শ্বাসে, মাওলানার আসন নূতন।
মকবুলের হৃদাসনে প্রেম সাজে যেন নূতন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো

  • Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
রাধারমণ দত্ত

ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে

  • Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
দুর্বিন শাহ

হান্নান মান্নান বন্ধু রে

  • Sub Title: সাত্তারও গাফফার
রাধারমণ দত্ত

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
দুর্বিন শাহ

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
রাধারমণ দত্ত

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
শাহ আব্দুল করিম

হাওয়ার পাখি ভরা আমার

  • Sub Title: মাটির পিঞ্জিরায়
শাহ আব্দুল করিম

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ

  • Sub Title: প্রশংসা আল্লার
রাধারমণ দত্ত

কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও

  • Sub Title: নয়ানের সাধ মিটিলে তবে তুমি যাইও ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন