“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: হইনু আপন তত্ত্বে কায়াবন্ধী বাসী

ছয় দিনে ছয় লক্ষ অব্দ পন্থ আসি।
হইনু আপন তত্ত্বে কায়াবন্ধী বাসী।।
এক রঙ্গি ঘুঁচিয়া দু’রঙ্গেতে প্রকাশ।

হারাধন জন্য সদা মনেতে উদাস।।
স্বীয় দেশ ত্যাজি কিসে এলে যেই দেশে।
কিরূপে যাইব আহা পুনঃ স্বীয় বাসে।।
আপ্ত গুণ ধন যত হারাই সমস্ত।
হৈলেম কায়াবন্ধী শালে অতি ব্যস্ত।।
কিন্তু ছিল মাত্র এক পবিত্রতা গুণ।
মাত্র সেই এক গুণে ছিলেম নিপুণ।।
সেই গুণে জ্যোতিময় হৃদয় আমার।
তেকারণে বলে সবে প্রসন্নকুমার।।
সেই প্রসন্নতা গুণে গিয়ে স্বর্গ স্থানে।
করিলে মাসন পবিত্রতা সিংহাসনে।।
সর্বথা সেঠাই নিত্যানন্দে পুলকিত।
কোনই প্রকারে কভু নাহিক চিন্তিত।।
মনোরম স্থান ছিল সে মহা উদ্যান।
কিন্তু মাত্র চিন্তা এই ছিলেম অজ্ঞান।।
নিষেধীয় বৃক্ষ এক ছিল সেই স্থানে।
জ্ঞান বৃক্ষ বলে তাহে সর্ব গুণীগণে।।
ভক্ষিতে তাহার ফল নিষেধ রাজার।
পাপীষ্ঠ হৈবে তাহে করিলে আহার।।
রাজার নিষেধ ছিল বুঝি ছলযুক্ত।
ভক্ষাইতে নারদকে করিলা নিযুক্ত।।
আহার করাল যবে নারদ সন্ধানে।
উদয় হৈল হৃদে জ্ঞান সেইক্ষণে।।
চিত্তয়ে জন্মিল তবে এমত সন্তাপ।
নিষেধ না মানি কেন করিলেম পাপ।।
মম প্রতি রাজা আজ্ঞা হৈল তখন।
ভব কারাবন্ধী শালে করিতে গমন।।
অসত্য হৈলা তুমি করিয়ে আহার।
ভব স্কুল কারা ঘরে শিখ সদাচার।।
আপ্তপাঠ পাঠ করি কর জ্ঞান লাভ।
মহারাজ ভাবে সদা ত্যাজিয়ে কুভাব।।
কালে কালে পাঠাইব সদায় শিক্ষক।
কারাভব হৈতে তাঁরা মাত্রই রক্ষক।।
শিক্ষকের বাক্য পালি লাভ শুভ জ্ঞান।
ভব বন্ধীশালা হৈতে পেতে পরিত্রাণ।।
পাইবেক যত ক্লেশ ভব বন্ধীশালে।
দুঃখিত না হবে মনে তাতে কোন কালে।।
গুরুর মারণে কভু না হবে দুঃখিত।
গুরুয়ে মারিয়ে করে সতত জীবিত।।
গুরুর গরল বটে সুধা সমতুল।
গুরু হস্তে মরে যেই পায়ে দুইকূল।।
ভব স্কুলে যত ইতি গুরুর কিঙ্কর।
গুরু করে মারে যদি মারয়ে চাপড়।।
গুরুর চপট বটে স্বর্ণকারী বুটি।
গুরুর চপটে হয়ে স্বর্ণ মাটি ঘটি।।
ভাল মন্দ যত ইতি কর্ম ভবালয়।
গুরুর কৃপা দৃষ্টি বটে এসব নিশ্চয়।।
গুরু দয়া দৃষ্টে যেই হৈবে দুঃখিত।
অত্যন্ত অজ্ঞান বটে সেই অন্ধচিৎ।।
গুরুর আদেশে যেই সদা আনন্দিত।
নিশ্চয় সে হয়ে রাজা দর্শন বিহিত।।
তবে রাজা আজ্ঞা পেয়ে এসে এভুবনে।
মায়াফাঁসে বন্ধি হৈনু কাঞ্চনপুর বনে।।
ওহে প্রভু দয়াময় কৃপার ভাণ্ডার।
মকবুলে অধীনে কৃপা কর একবার।।
ভব বন্ধিশালা হৈতে করি কৃপাদান।
শুভ জ্ঞান দিয়ে আমা কর পরিত্রাণ।।
আমার দুঃখ অবশেষ-রে পরাণের নাথ,
কুক্ষণে আসিলেম এই দেশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়

  • Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
রাধারমণ দত্ত

নয়ন ঠারে হেরো গো

  • Sub Title: সখী আখি ঠারে হের
রাধারমণ দত্ত

তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক

  • Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
মাইজভাণ্ডারী গান

আদি পিতা আদম ছফী

  • Sub Title: জগতজননী ‘হাওয়ার’ শ্রীচরণে ঢলিয়ে পড়ে
দুর্বিন শাহ

সখি তোরা যাও গো

  • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
রাধারমণ দত্ত

শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই

  • Sub Title: ঐ শুনি বাজিল গো নিকুঞ্জ কানন বনে
দুর্বিন শাহ

হবে তব শেষ বিয়া

  • Sub Title: একদিন কবরে নিয়া
রাধারমণ দত্ত

আমার মন রে এবার ভবে কেন না আসিলে

  • Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
দুর্বিন শাহ

যাব আমি কালার সন্ধানে

  • Sub Title: শোনো গো রাধে
কেড়ে লহ নয়নের আলো

কেড়ে লহ নয়নের আলো

  • Sub Title: চির যবনিকা পড়ে থাক নে, নিবে যাক্ রবি তারা চন্দ্র!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন