আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রামগনে।।হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী-
নব আনন্দে, নব জীবনে,
ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে।।হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে-
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে-
থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে।।যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়।
ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করে জীবনের কাজ-
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে।।
আনন্দধ্বনি জাগাও গগনে
- Sub Title: কে আছ জাগিয়া পুরবে চাহিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
সদা মন থাকো বা হুঁশ ধরো মানুষ রূপ নেহারে - ডান্ডা গুলি
- Sub Title: আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে
ধন্য ধন্য রে বাঁশি
- Sub Title: কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার চি
কাঁদিতে এসেছি আপনার লয়ে
- Sub Title: কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে
জানি বা জানি না, মানি বা মানি না
- Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার
নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে
- Sub Title: এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে চি
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
আইল নতুন রসেরি সারাৎসার রে
- Sub Title: ঠাকুর তিননাথ অবতার
হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম
- Sub Title: ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লিও হরিনাম
বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
- Sub Title: লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ
শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
- Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
আমি চাইয়া দেখতে যে পাই
- Sub Title: গৌর আমার শঙ্খ গো সারি
বাংলা
English 
Comments