“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
  • Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে

আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে।।
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে

বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে-
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা নে যেন যাচি।
কিছু নাই ভয়, জানি নিশ্চয়
তুমি আছ আমি আছি।।

উড়াব ঊর্ধে প্রেমের নিশান দুর্গমপথমাঝে
দুর্গম বেগে দুঃসহতম কাজে।
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব-
চাই না শান্তি, সান্তনা নাহি চাব।
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব
তুমি আছ আমি আছি।।

দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে-
মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।
ছুটি নি মোহন মরীচিকা-পিছে-পিছে,
ভুলাই নি মন সত্যেরে করি মিছে-
এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি।
এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী-
‘তুমি আছ আমি আছি’।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

  • Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
জীব মলে জীব যায় কোনখানে
জীব মলে জীব যায় কোনখানে

জীব মলে জীব যায় কোনখানে

  • Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে

সামান্য কি অধর চাঁদ পাবে

  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন