“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল
বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল
  • Sub Title: প্রথম মেলিল আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার।।
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার

দেখিছে ফুলের ঘুম-ভাঙা। হরষে কপোল তার রাঙা।।
মধুকর গান গেয়ে বলে, ‘মধু কই। মধু দাও দাও।’
হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, ‘এই লও লও।’
বায়ু আসি কহে কানে কানে, ‘ফুলবালা, পরিমল দাও।’
আনন্দে কাঁদিয়া কহে ফুল, ‘যাহা আছে সব লয়ে যাও।’
হরষ ধরে না তার চিতে, আপনারে চাহে বিলাইতে,
বালিকা আনন্দে কুটি-কুটি পাতায় পাতায় পড়ে লুটি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নিশীথ-স্বপন তোর
নিশীথ-স্বপন তোর

নিশীথ-স্বপন তোর

  • Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
সখী বল বল গো উপায়
সখী বল বল গো উপায়

সখী বল বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন