“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাধব, না কহ আদর বাণী
মাধব, না কহ আদর বাণী
  • Sub Title: না কর প্রেমক নাম

মাধব! না কহ আদর বাণী,
না কর প্রেমক নাম।
জানয়ি ময়কো অবলা সরলা

ছলনা না কর শ্যাম!
কপট! কাহ তুঁহু ঝূট বোলসি
পীরিত করসি মোয়?
ভালে ভালে হুম অলপে চিহ্ণনু
না পতিয়াব রে তোয়!
তুঁহু না জানসি প্রেমক ধারা
কঠিন হৃদয় মধুভাষী-
পরশি দেহ মম সাঁচি বোল’ অব
নহ তুঁহুঁ রূপ-পিয়াসী?
যাও শ্যাম তব্- মিলবে শত শত
হমসে রূপসি নারী।
তুচ্ছ বালি হম কাহ তু টূটসি
ক্ষুদ্র এ হৃদয় হমারি?
দূর রহয়ি হম রহব তোঁহাঁরই,
সমরিব তোঁহারি বাণী,
চিন্তয়ি চিন্তয়ি তোঁহারি বদন
তয়াগব ক্ষুদ্র পরাণী!
ছিদল-তরী সম কপট-প্রেম পর
ডারনু যব মন প্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
অবকুত নাহিক ত্ৰাণ!
মাধব, কঠোর বাত হমার।
মনে লাগল কি তোর?
নিপট কঠিন দুখ সহয়ি কহনু সব
ক্ষমগো কুবচন মোর!
মাধব! কাহ তু মলিন করলি মুখ?
কুঞ্জে আসহ নাথ!
মধুর হাসি তুঝ হাসহ হাসহ
রাখছ কাতর বাত!
নিদয়-বাত অব কবহুঁ ন বোলব
তুঁহু মম প্ৰাণক প্রাণ!
অতি অবোধ হুম- ব্যথিনু হিয়া তব
ছোড়য়ি কুবচন-বাণ!
বাত রাখ’ মঝু বেরি বোল’ পহু
হমকো করহ সিনেহ!
বেরি বোল পহু আদর বাণী
চলহ কুঞ্জ বন-গেহ!
মিটল মান অব- ভানু হাসয়ত
হেরই পীরিত-লীলা
কভু অভিমানিনী আদরিণী কভু
পীরিতি-সাগর-বালা!

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন