“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সজনি গো, শাঙন গগনে
সজনি গো, শাঙন গগনে
  • Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা

সজনি গো-
শাঙন গগনে ঘোর ঘনঘটা
অঁধার যামিনীরে।

কুঞ্জপথে সখি, কৈসে যাওব
অবলা কামিনীরে।
উন্মদ পবনে যমুনা উথলত
ঘন ঘন গরজত মেহ।
দমকত বিদ্যুত বজ্র নিনাদত,
থরহর কম্পত দেহ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্,
বরখত নীরদ পুঞ্জ।
ঘোর তমস তরু তাল তমালে
নিবিড় তিমিরঘন কুঞ্জ।
বোল ত সজনী এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
রাধা রাধা নাম।
সজনি-
মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে।
নয়নে অঞ্জন রঞ্জহ সত্ত্বর
অলত লগা দে পায়।
একল যাওব ষঁহি রে বাঁশী
রাধা রাধা গায়।
হিয়া মাঝ সখি প্রেম দীপতছ
অঁধামে ক্যা হয় ডরলো।
শ্যামক ছোড়য় রাধা কয়সে
একলি রহবে ঘর লো।
গহন রয়নমে ন যাও বালা
নওল কিশোর-ক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর খাওব
কহে ভানু তব দাস।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি জেনে শুনে তবু ভুলে আছি
আমি জেনে শুনে তবু ভুলে আছি

আমি জেনে শুনে তবু ভুলে আছি

  • Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

  • Sub Title: মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন