“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
  • Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া-
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া।।
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে-

চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া।।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি-
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি।
তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে-
রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জলেবুর ঘাটে কে যাবে গো আয়
জলেবুর ঘাটে কে যাবে গো আয়

জলেবুর ঘাটে কে যাবে গো আয়

  • Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু
এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে

এ কী হরষ হেরি কাননে

  • Sub Title: পরান আকুল স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন