“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হম যব না রব, সজনী
হম যব না রব, সজনী
  • Sub Title: নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী-

হম যব না রব, সজনী,
নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী-
মিলনপিপাসিত আসবে যব, সখি, শ্যাম হমারি আশে,

ফুকাবে যব ‘রাধা রাধা’ মুরলি উরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই যব হম আওব না,
যব সব গোপিনী জাগবে চমকই যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে হেরবে আকুল শ্যাম।
বন বন ফেরই সো কি ফুকারবে ‘রাধা রাধা’ নাম।
না যমুনা, সো এক শ্যাম মম, শ্যামক শত শত নারী-
হম যব যাওব শত শত রাধা চরণে রহবে তারি।
তব্ সখি যমুনে, যাই নিকুঞ্জে, কাহ তয়াগব দে।
হমারি লাগি এ বৃন্দাবনমে কহ, সখি, রোয়ব কে।
ভানু কহে চুপি, মানভরে রহ, আও বনে ব্রজনারী-
মিলবে শ্যামক থরথর আদর, ঝরঝর লোচনবারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
এবার অবগুণ্ঠন খোলো
এবার অবগুণ্ঠন খোলো

এবার অবগুণ্ঠন খোলো

  • Sub Title: গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন