“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু
আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু
  • Sub Title: কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়

আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,

অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ।
মলয় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে,
বচন মূহু খলয়িছে, অঞ্চল লুটায়।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাঁপয়ি কপোল পড়ে ঝাঁপয়ি,
মধু অনলে তাপয়ি খসয়ি পড়ু পায়।
ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল- ভানু মরি যায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন তোমার হ’ল না দিশে
মন তোমার হ’ল না দিশে

মন তোমার হ’ল না দিশে

  • Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
কৃষ্ণ কই গো ও বিশাখা
কৃষ্ণ কই গো ও বিশাখা

কৃষ্ণ কই গো ও বিশাখা

  • Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
 চাঁদ-বদনে বল গো সাঁই
চাঁদ-বদনে বল গো সাঁই

চাঁদ-বদনে বল গো সাঁই

  • Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে

আব-হায়াতের নদী কোনখানে

  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
সখী বল গো উপায়
সখী বল গো উপায়

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন