“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
  • Sub Title: ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে

যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে,
বদ্ধমোচন ছন্দে তখন নেমে এলে নিঝরিণী-

তোমারে চিনি, তোমারে চিনি।।
সিন্ধুমিলনসঙ্গীতে
মাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতে
অধীর ছন্দে ওগো মহাবিদ্রোহিণী-
তোমারে চিনি, তোমারে চিনি।।
হে নিঃশঙ্কিতা,
আত্ম-হারানো রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা,
মৃত্যুতোরণতরণ-চরণ-চারিণী
চিরদিন অভিসারিণী,
তোমারে চিনি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

একবার তোরা মা বলিয়া ডাক
একবার তোরা মা বলিয়া ডাক

একবার তোরা মা বলিয়া ডাক

  • Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন