দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা-
উড়ে গেল, সকল কথা কইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
- Sub Title: সেই-যে আমার নানা রঙের দিনগুলি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 142
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
- Sub Title: সময় পাবে না আর নামিছে অন্ধকার
আয় রে মোরা ফসল কাটি
- Sub Title: ফসল কাটি ফসল কাটি
আমিই শুধু রইনু বাকি
- Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
- Sub Title: নিশীথরাতের বাঁশি বাজে- শান্ত হও গো শান্ত হও
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
- Sub Title: যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে
যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
- Sub Title: ওরই পানে দেখছি আমি চেয়ে
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্
- Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
- Sub Title: তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
খেলার সাথি, বিদায়দ্বার খোলো
- Sub Title: এবার বিদায় দাও
আমি পথভোলা এক পথিক এসেছি
- Sub Title: সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে
- Sub Title: এসে হেসেই বলে ‘যা ই যা ই যাই’
বাংলা
English