“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
  • Sub Title: শালের বনে খ্যাপা হাওয়া এই তো আমার মনকে মাতায়

এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,

ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়-
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়।।

আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে-
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে।।

দূরে খাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়-
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দুরের ক্ষুধা-
এই-যে এসব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা।।

লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই-
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি- মিথ্যে আমায় ডাকাডাকি-
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো-
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে আমায় করিল সারা
যে আমায় করিল সারা

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী
তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
গৌর আমার কাচা সুনা
গৌর আমার কাচা সুনা

গৌর আমার কাচা সুনা

  • Sub Title: ওরূপে যাইগো মরি বলিহারি
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

  • Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন