“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওগো শেফালিবনের মনের কামনা
ওগো শেফালিবনের মনের কামনা
  • Sub Title: কেন সুদূর গগনে গগনে

ওগো শেফালিবনের মনের কামনা,
কেন সুদূর গগনে গগনে
আছ মিলায়ে পবনে পবনে।

কেন কিরণে কিরণে ঝলিয়া
যাও শিশিরে শিশিরে গলিয়া।
কেন চপল আলোতে ছায়াতে
আছ লুকায়ে আপন মায়াতে।
তুমি মুরতি ধরিয়া চকিতে নামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা।।

আজি মাঠে মাঠে চলো বিহরি,
তৃণ উঠুক শিহরি শিহরি।
নামো তালপল্লববীজনে,
নামো দলে ছায়াছবিসৃজনে।
এসো সৌরভ ভরি আঁচলে,
আঁখি আঁকিয়া সুনীল কাজলে।
মম চোখের সমুখে ক্ষণেক থামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা।।

ওগো সোনার স্বপন, সাধের সাধনা,
কত আকুল হাসি ও রোদনে,
রাতে দিবসে স্বপনে বোধনে,
জ্বালি জোনাকি প্রদীপমালিকা,
ভরি নিশীথতিমিরথালিকা,
প্রাতে কুসুমের সাজি সাজায়ে,
সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,
কত করেছে তোমার স্তুতি-আরাধনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা।।

ওই বসেছ শুভ আসনে
আজি নিখিলের সম্‌ভাষণে।
আহা শ্বেতচন্দনতিলকে
আজি তোমারে সাজায়ে দিল কে।
আহা বরিল তোমারে কে আজি
তার দুঃখশয়ন তেয়াজি-
তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পাষাণ মন তোর গইয়া যায় রে দিন
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

  • Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
তোলন-নামন পিছন-সামন
তোলন-নামন পিছন-সামন

তোলন-নামন পিছন-সামন

  • Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
নব কুন্দধবলদলসুশীতলা
নব কুন্দধবলদলসুশীতলা

নব কুন্দধবলদলসুশীতলা

  • Sub Title: অতি সুনির্মলা সুখসমুজ্জলা
 আপনারে আপনি চিনিনে
আপনারে আপনি চিনিনে

আপনারে আপনি চিনিনে

  • Sub Title: দিন দোনের পর যার নাম অধর
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

  • Sub Title: কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন