“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দিল দরিয়ার মাঝে রে মন
দিল দরিয়ার মাঝে রে মন
  • Sub Title: ডুবিয়া দেখলে না

দিল দরিয়ার মাঝে রে মন
ডুবিয়া দেখলে না।।

রসেতে উবিডুবি থাকে জল
ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল
এক বিন্দু টলে না।
সেই ভাটার বেলায় গহীন জলে
জল ‘পরে জল মানে না।।

সেই নদীর নালে খালে
আজব এক জাহাজ চলে
বৈসে ত্রিবেণীর কোলে
চালায় জাহাজখানা।
দিবানিশি চালায় জাহাজ
কখন সে ঘুমায় না।।

সেই নদীর ত্রিবেণীতে আজব এক ফুল ফুটেছে
সেই ফুল যার ভাগ্যে আছে
ও ফুরায় তার বাসনা।
ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরে
তাই লালন বলে, ও ফুলের পাহারা তিন জনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ইলিশামাছ কি বিলে থাকে
ইলিশামাছ কি বিলে থাকে

ইলিশামাছ কি বিলে থাকে

  • Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন