“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের ভেদ মন জানে না একি কারখানা
মনের ভেদ মন জানে না একি কারখানা
  • Sub Title: এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা

মনের ভেদ মন জানে না একি কারখানা।
এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা।।

মন দিয়ে মন ওজন সই হয়
দুই মনে এক লেখে খাতায়
তাইরি ধরে যোগসাধনে
কর গো মনের ঠিকানা।।

মন এসে মন হরণ করে
লোকে ঘুম যায় বলে তারে
কত আনকা নহর , আনকা শহর
ভ্রমিয়ে দেখায় ততক্ষণা।।

সদাই সে মন বাইরে বেড়ায়
বদ্ধ সে তো রয় না আড়ায়
লালন ভণে সন্ধি জেনে
কর গা মনের ঠিকানা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন