“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভান্ডারী

মাইজভান্ডারী

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।

মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

  • এয়া রব্বনা এলাহীনা

    • Sub Title: এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন

    নাতে রাসূল (দ.)
    এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন।
    ছল্লেম আলা নবিয়েনা, ছল্লে আলা মুহাম্মদীন।

  • সংবাদখান লই যারে মোর

    • Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ

    সংবাদখান লই যারে মোর,
    সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ,
    দীন দাসের দুঃখ বার্তা কর নিবেদন রে।।

  • আবদার করেছি বাবা বাপের কাছে

    • Sub Title: কিবা ক্ষতি হয় গো টুকু মিঠাই মন্ডা হাতে দিলে

    আবদার করেছি বাবা বাপের কাছে অবোধ ছেলে,
    কিবা ক্ষতি হয় গো টুকু মিঠাই মন্ডা হাতে দিলে।।

  • শেষ জীবনে শ্রীচরণে

    • Sub Title: শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি

    শেষ জীবনে শ্রীচরণে দয়াল নামের দোহাই ধরি,
    শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি।।

  • নামাজী শুদ্ধ নামাজ পড়

    • Sub Title: যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’

    নামাজী, শুদ্ধ নামাজ পড়!
    যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’।।

  • কোন রসিকে মোহন বাঁশি বাজাল

    • Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল

    কোন রসিকে মোহন বাঁশি বাজাল, মোরে জ্বালাল,
    কোন রসিকে মোহন বাঁশি বাজাল।।

  • আদি পিতা আদম ছফী

    • Sub Title: জগতজননী ‘হাওয়ার’ শ্রীচরণে ঢলিয়ে পড়ে

    আদি পিতা আদম ছফী প্রেম রঙ্গে খেলা করে,
    জগতজননী ‘হাওয়ার’ শ্রীচরণে ঢলিয়ে পড়ে।

  • লীলাময় কার সাধ্য বুঝতে পারে

    • Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা

    লীলাময়! কার সাধ্য বুঝতে পারে তোমার লীলা,
    নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা।।

  • কেবা তুমি কেবা আমি

    • Sub Title: ‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়

    কেবা ‘তুমি’ কেবা ‘আমি’ কে করে তার পরিচয়,
    ‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়।

  • হাওয়াতে বিমান চলে

    • Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল

    হাওয়াতে বিমান চলে কোথা রে ইঞ্জিনের মূল,
    কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল।।

  • সকলি আরম্ভ করি লইয়ে

    • Sub Title: তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম

    সকলি আরম্ভ করি লইয়ে তোমারি নাম,
    তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম।।

  • হাছি হো তোম হাছিনানে

    • Sub Title: হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো

    হাছি হো তোম হাছিনানে জমিঁ কা বাদশা তোম হো,
    হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো।।

  • শায়দা হোঁ দেলোজা ছে

    • Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা

    শায়দা হোঁ দেলোজা ছে রছুলে আরবী কা।
    হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা।।

  • কেবা হরি নিলরে

    • Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন

    কেবা হরি নিলরে, শ্যাম রাধের মন।
    প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন।।

  • কাল অবসান হল

    • Sub Title: আজ কাল করি মোর, আসা মাত্র সার হল

    কাল অবসান হল, সময় চলিয়া গেল।
    আজ কাল করি মোর, আসা মাত্র সার হল।।

  • প্রেম সিন্ধু রসিক নাইয়া

    • Sub Title: তুফানের কি ভয় আছে, মোহন প্রেমের কাবা

    প্রেম সিন্ধু রসিক নাইয়া, ওরে মওলানা বাবা।
    তুফানের কি ভয় আছে, মোহন প্রেমের কাবা।।

  • সখিরে কত সইব

    • Sub Title: দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা

    সখিরে কত সইব, বিরহের বেদনা।
    দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা।।

  • বন্ধুগণ শীঘ্র চল যাই

    • Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই

    বন্ধুগণ শীঘ্র চল যাই, কে যাবে সঙ্গে চল যাই।
    প্রিয়তম দরশনে নয়ন জুড়াই।।

  • ওহে পাপী মন হৃদ মন্দিরে

    • Sub Title: ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ

    ওহে পাপী মন, হৃদ মন্দিরে কর নিরীক্ষণ।
    ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ।।

  • গাউসুল আজমের ভাণ্ডার

    • Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার

    গাউসুল আজমের ভাণ্ডার, গাউসুল আজমের ভাণ্ডার।
    মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার।।

  • দেখ একি চমৎকার

    • Sub Title: প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার

    দেখ একি চমৎকার, দেখ একি চমৎকার।
    প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন