বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
আর আমার দরদী নাই রে!
আমি তোমায় চাই রে বন্ধু
দরদিয়া রে, বন্ধু,
দরদিয়া রে.. -
বন্ধুরে কই পাবো সখি গো
ভাবন্ধুরে কই পাবো সখি গো
ভাবন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা -
ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে
জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো
ভাবিলে কি হবে গো
যা হইবার তা হইয়া গেছে -
আমি কুল হারা কলঙ্কিনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী। -
লালন ফকিরের সাধনা - মুচকুন্দ দুবে
এক শতাব্দীরও বেশি সময় জূড়ে বিস্তৃত লালন ফকীরের জীবন। এ সময়সীমার মধ্যে তিনি রচনা করেছেন, গেয়ে বেড়িয়েছেন হাজার দশেক গান। গানগুলোর সাহিত্যের এমন এক সম্ভারে পরিণত হয়েছে, সারা বিশ্বের লোকোজ এবং মরমী সাহিত্যর ইতিহাসে যার কোনো নজির নেই।
-
আক্রান্ত একতারার কান্না লালন বিরোধী আন্দোলন
সমকাল ও উত্তরকালে লালন সম্পর্কে ইতি ও নেতিবাচক দুই ধরনের সামাজিক প্রতিক্রিয়াই প্রবল হয়েছিল। যুগপৎ নন্দিত ও নিন্দিত হয়েছিলেন তিনি। লৌকিক বাংলার এই অসাধারন মনীষী-ব্যক্তিত্ব তাঁর সমকালেই সুধীসমাজের মনোযোগ ও শ্রদ্ধা আকর্ষণে সক্ষম হন। তাঁর প্রতি ঠাকুরবাড়ির একাধিক সদস্যের সানুরাগ কৌতূহল তাঁর পরিচয়ের ভূগোলকে আরো প্রসারিত করে। লালনের মৃত্যুর পর তাঁর সম্পর্কে আগ্রহ অনুরাগী ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে।
-
আপসহীন কলমযোদ্ধা কাঙাল হরিনাথ মজুমদার
বাংলাদেশের প্রথম সংবাদপত্রের জনক ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথের সংবাদপত্র ‘গ্রামবার্ত্তা’ প্রথম বাংলাদেশের সংবাদপত্র। চলমান সংবাদপত্র ও সাংবাদিকতায় তার আদর্শ যেন আজ রূপকথার কাহিনীর মতো। কিন্তু তার সততা, দক্ষতা ও নিষ্ঠাবানেই একজন প্রকৃত নির্ভীক সাংবাদিকের আদর্শ হওয়া উচিত। তার জীবন দর্শন থেকে তাই জানা যায়।
-
লালনসাঁই
হরিনাথ মজুমদারের বাড়িতে তখনও আগুন লাগানো হয়নি। তাঁর বাড়ি ঘিরে বসে আছে ছয় লাঠিয়াল। তাদের একজনের হাতে দাউ দাউ করে জ্বলছে মশাল। এক্ষুনি বুঝি ছারখার হবে সব!
-
মানবধর্মের গানই বেঁধেছিলেন লালন
তিনি সম্রাট। ফকির সম্রাট। জীবদ্দশায় তাঁকে ঘিরে বিতর্ক ছিল, টানা-হ্যাঁচড়া ছিল দুই ধর্মের সর্দারদের মধ্যে। তিনি কোনও দিকে না ঝুঁকে মানব ধর্মের গান গেয়ে গিয়েছেন। তাঁর মৃত্যুর পরেও তাঁকে নিয়ে টানাটানি চলছে। এখন আর শুধু ধর্মীয় মৌলবাদীরা নয়, তাঁকে নিয়ে ময়দানে নেমে পড়েছে রাজনীতির কারবারীরাও। তাঁকে পণ্য করে বিশ্ববাজারে নেমে পড়েছে সাংস্কৃতিক মাফিয়ারা।
-
দ্বিতলে চাঁদ
- Sub Title: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে
সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে -
মওলা বলে ডাক রসনা
- Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
মওলা বলে ডাক রসনা
গেল দিন ছাড় বিষয় বাসনা।। -
মন তুই করলি একি ইতরপনা
- Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
মন তুই করলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।। -
কই হল মোর মাছ ধরা
- Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
চিরদিন ধাপ ঠেলিয়ে
হলাম আমি বলসারা।। -
ফকির লালন শাঁইজীর স্মরণে দোলপূর্ণিমা উৎসব ২০১৬
নিজামুদ্দিনের ধারণা, হয়তো দোল পূর্ণিমার তিথিতে জন্ম গ্রহণ করেছিলেন বলেই লালন তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমীর প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণউৎসব এর আয়োজন করে থাকে।
-
বাউল মতের শিকড় সন্ধানে
কিছু প্রাসঙ্গিক কথা(এক)
বাউল কথাটি কোথা থেকে উৎপত্তি তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে গবেষকগনের মতে শ্রী চৈতন্য দেবের জন্মের বহু পূর্বে এর আবির্ভাব। “চর্চাপদ” এর উপপাদ্য যা কালোচিত বিবর্তনের ধারায় বৈঞ্জব রসবাদে যুক্ত হয়। এর সঙ্গে ভারতীয় যোগ আর সুফি তত্ত্বের সাদৃশ্য। বর্তমানে এর শীর্ষস্থানে লালন শাইজী, তিনি হিন্দু কি মুসলমান কোন জাতি গোত্রের দাবীদার নয়। একজন মানবতাবাদী মহামানবের পক্ষে তা সম্ভবও নয়, বিশ্বের বিচিত্রতা ও বিশালতার কাছে সাম্প্রদায়িকতার কোন স্থানও নেই।
-
ফকির লালন শাহের ভাবচর্চা এবং গান ছাপা ও গাওয়ার সমস্যা
নবপ্রাণ আন্দোলনের তরফে কিছু কথা
নবপ্রাণ আন্দোলনের বাংলার ভাবান্দোলনের সঙ্গে একটা নাড়ির সম্পর্ক গড়ে তোলার সাধনা করছে। এই কালে “সাধনা” কথাটার ব্যবহার বিপজ্জনক। সরল ভাবে বলা যায় আমরা বাংলার ভাবান্দোলনের সঙ্গে আনন্দের, জ্ঞানের বা প্রজ্ঞার এবং একই সঙ্গে চর্চা বা কাজের সম্পর্ক রচনার চেষ্টা করছি।
-
আত্ননিবেদনের সুর – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- Sub Title: লালন শাহের কাব্যে আত্ননিবেদনের সুর
মানুষের মধ্যে কতকগুলি ভাব আছে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। যেমন সৌন্দর্যবোধ। পৃথিবীতে সভ্য, অসভ্য, অর্ধসভ্য সকল জাতির মধ্যে এই সৌন্দর্যবোধ বিদ্যমান আছে।
-
মহাত্মা লালন ফকীর - হিতকরী পাক্ষিক কুষ্টিয়া
১৫ কার্ত্তিক ১২৯৭/ ৩১ অক্টোবর ১৮৯০
লালন ফকীরের নাম এ অঞ্চলে কাহারও শুনিতে বাকী নাই। শুধু এ অঞ্চলে কেন, পূর্বে চট্রগ্রাম, উত্তরে রংপুর, দক্ষিণে যশোর এবং পশ্চিমে অনেকদূর পযন্ত বঙ্গদেশের ভিন্ন ভিন্ন স্থানে বহু সংখ্যক লোক এই লালন ফকীরের শিষ্য। শুনিতে পাই ইহার শিষ্য দশ হাজারের উপর। ইহাকে আমরা স্বচক্ষে দেখিয়াছি। আলাপ করিয়া বড়ই প্রীত হইয়াছি।
-
কে বানালো এমন রংমহল খানা
- Sub Title: হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
কে বানালো এমন রংমহল খানা
হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা।। -
পিরিত
- Sub Title: না জেনে মজো না পিরিতে
না জেনে মজো না পিরিতে।
জেনে শুনে কর পিরিত
শেষ ভাল দাঁড়ায় যাতে।। -
গৌর চাঁদ
- Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
এই লীলার অন্ত পাইনে রে।
দেখেশুনে ভাবছি মনে
পাতা 14 এর 21
বাংলা
English