“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভান্ডারী

মাইজভান্ডারী

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।

মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

  • ঢাকার বাঁকা রসিক বাঁকা

    • Sub Title: সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা

    ঢাকার বাঁকা রসিক বাঁকা সে সকলের প্রাণ সখা।
    সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা।।

  • মন ভ্রমর সকল ফুলে মজাইওনা

    • Sub Title: ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ

    মন ভ্রমর সকল ফুলে মজাইওনা মন।
    ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ।।

  • যার ভাবে যার মন মজে

    • Sub Title: পরকালে ভাব বলে, স্বর্গে যায় সাথে লই

    যার ভাবে যার মন মজে তাঁরে সেই পায়ে সই।
    পরকালে ভাব বলে, স্বর্গে যায় সাথে লই।।

  • আমি কেবল শ্যামের দিওয়ানা

    • Sub Title: শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)

    আমি কেবল শ্যামের দিওয়ানা, আমি কেবল শ্যামের দিওয়ানা।
    শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)

  • আমি যার ভাবে দিওয়ানা

    • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)

    আমি যার ভাবে দিওয়ানা, আমি যার মদে মাস্তানা।
    অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
    দুঃখ ভারি আমি কারে বলি,

  • আমি শ্যামের ভাবে পাগলা

    • Sub Title: চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

    আমি শ্যামের ভাবে পাগলা, আমি শ্যামের ভাবে পাগলা।
    চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

  • আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়

    • Sub Title: মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়

    আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়।
    মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়।।

  • মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন

    • Sub Title: কি করি নিবারি আমি মনেরি দাহন

    মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন।
    কি করি নিবারি আমি মনেরি দাহন।।

  • কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে

    • Sub Title: আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে

    কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে।
    আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে।।

  • অহে অবোধ মন কারো প্রেমে

    • Sub Title: এই ভবে জান সবে, আপনে আপন

    অহে অবোধ মন, কারো প্রেমে মৈজ না কখন।
    এই ভবে জান সবে, আপনে আপন।।

  • যে খিড়কীয়ে বিরাজ কর

    • Sub Title: নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম

    যে খিড়কীয়ে বিরাজ কর তোমায় আমি চিনি শ্যাম।
    নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম।।

  • চিনাছি চিনাছি তোমা

    • Sub Title: কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী

    চিনাছি চিনাছি তোমা তুমি কলের মিস্ত্রী।
    কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী।।

  • প্রিয়া কোথা চলে যেওনা

    • Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)

    প্রিয়া কোথা চলে যেওনা,
    তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)

  • নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা

    • Sub Title: মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা

    নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা।
    মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা।।

  • আঁখি ঠারে মন ভোলায়ে

    • Sub Title: ঘরের বাহির কৈল্যা ইঙ্গিতে হাসি

    আঁখি ঠারে মন ভোলায়ে কৈল্যা উদাসী।
    ঘরের বাহির কৈল্যা ইঙ্গিতে হাসি।।

  • কাঁদিয়ে কাঁদাই যেও না

    • Sub Title: টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই

    কাঁদিয়ে কাঁদাই যেও না নাথ কপটে কোথায়।
    টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই।।

  • জান দিলছে হোঁ

    • Sub Title: ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী

    জান দিলছে হোঁ হোঁ ম্যায় তেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী।
    ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী।।

  • আইয়ে মেরে বাগমেঁ আয়

    • Sub Title: তেরে জুদাই মেঁ শাহা দেখি এ কেয়া বেকারারী

    আইয়ে মেরে বাগমেঁ আয় জানে জাহাঁ মাইজভাণ্ডারী।
    তেরে জুদাই মেঁ শাহা দেখি এ কেয়া বেকারারী।।

  • তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু

    • Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ

    তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু ম্যায় তো উদাছিনী হোঁ।
    কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ।।

  • তুজে নাজুকে আজলনে

    • Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া

    তুজে নাজুকে আজলনে নাজুকতরী ছিখায়া।
    তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া।।

  • আপনা প্রেমে আপে মজি

    • Sub Title: আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্

    আপনা প্রেমে আপে মজি আপে পাগলিন্।
    আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন