মাইজভান্ডারী
মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।
মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।
-
বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল
- Sub Title: কত আর আশায় রব বল অহে প্রাণ ধন
বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল মোর এ জীবন।
কত আর আশায় রব বল অহে প্রাণ ধন।। -
বল অহে সখিগণ করি কি
- Sub Title: দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়
বল অহে সখিগণ করি কি উপায়।
দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়।। -
দরশনে তোষ এবে প্রাণ
- Sub Title: প্রেম আশা দিয়ে কিসে কষিলা ফাঁসি
দরশনে তোষ এবে প্রাণ প্রিয়সী।
প্রেম আশা দিয়ে কিসে কষিলা ফাঁসি।। -
মন বিদেশী পাখি চল
- Sub Title: শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে
মন বিদেশী পাখি চল এবে প্রিয়ার চিন দেশে।
শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে।। -
মাওলানার মহাগুণ কি করিব
- Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
মাওলানার মহাগুণ কি করিব বর্ণনা।
নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা।। -
সতত অধীন রঙ্গে
- Sub Title: প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন
সতত অধীন রঙ্গে সতত স্বাধীন।
প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন।। -
বারে বারে মনে শুনিল না
- Sub Title: কালা প্রেমে কত পেল তাড়না
বারে বারে মনে শুনিল না।
কালা প্রেমে কত পেল তাড়না।। -
যবে চৈলে যাবে দম
- Sub Title: ইষ্ট মিত্র মালে ধনে, ছাড়িবে তখন
যবে চৈলে যাবে দম, পরাবে কাফন।
ইষ্ট মিত্র মালে ধনে, ছাড়িবে তখন।। -
আর কত দিন হৈয়ে তুই ভিন
- Sub Title: ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন
আর কত দিন হৈয়ে তুই ভিন, ধূল খেলা খেলিবি মন।
ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন।। -
ভব পিরিতে মন মৈজ না
- Sub Title: বেশ্যার পিরিতি কভু থাকে না
ভব পিরিতে মন মৈজ না।
বেশ্যার পিরিতি কভু থাকে না।। -
সদা কারে আপনাপন বল
- Sub Title: ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন
সদা কারে আপনাপন বল অহে মন।
ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।। -
প্রিয়ধন কেমন রঙ্গিলা
- Sub Title: জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা
প্রিয়ধন কেমন রঙ্গিলা, প্রিয়ধন কেমন রঙ্গিলা।
জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা।। -
প্রিয়ার কুদ্রতী খেলা
- Sub Title: গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা
প্রিয়ার কুদ্রতী খেলা, প্রিয়ার কুদ্রতী খেলা।
গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা।। -
মনে মনে গোপনে কেনে
- Sub Title: মন ধন নিল মিলাই নয়নে নয়ন
মনে মনে গোপনে কেনে রসিক জন।
মন ধন নিল মিলাই নয়নে নয়ন।। -
প্রিয় রঙ্গিলারে রূপার্শিয়ে ঝলকিয়ে
- Sub Title: রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে
প্রিয় রঙ্গিলারে,
রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে।। -
আচম্বিতে একি মোর ঘটিলরে
- Sub Title: প্রেমরাজা মনরাজ্যে আসিলরে
আচম্বিতে একি মোর ঘটিলরে।
প্রেমরাজা মনরাজ্যে আসিলরে।। -
প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে
- Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
প্রিয়ে রঙ্গিলারে,
নানারূপ দেখা দিয়ে মজাইলারে।। -
প্রিয়ার মহিমা অপার
- Sub Title: আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার
প্রিয়ার মহিমা অপার, প্রিয়ার মহিমা অপার।
আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার।। -
প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে
- Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে
প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে।
জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে।। -
কারে বুঝাব সখী মম
- Sub Title: কালার সনে প্রেম করি ঘটিল মরণ
কারে বুঝাব সখী মম মনেরি বেদন।
কালার সনে প্রেম করি ঘটিল মরণ।। -
গুরু পরম ধন ভজ শ্রীচরণ
- Sub Title: গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন
গুরু পরম ধন ভজ শ্রীচরণ।
গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন।।
Page 17 of 24
বাংলা
English