মাইজভান্ডারী
মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।
মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।
-
প্রিয়ার ছলনা কঠিন
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন
প্রিয়ার ছলনা কঠিন, প্রিয়ার বাহানা কঠিন।
আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন।। -
শুনি বারে বারে কার প্রেম
- Sub Title: চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে
শুনি বারে বারে কার প্রেম সাজে।
চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে।। -
প্রেম পরম ধন প্রেম বিনে
- Sub Title: প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন
প্রেম পরম ধন প্রেম বিনে অসার জীবন।
প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন।। -
চিননিরে মন আমার জাননিরে মন
- Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
চিননিরে মন আমার জাননিরে মন।
ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন।। -
মুখের পরে আঞ্চল ধৈরে
- Sub Title: ঐ যে বিম্ব উঠিল ভেসে পুনঃ গিয়ে মিশল কোথা
মুখের পরে আঞ্চল ধৈরে ছল কৈরে আসিলেন এথা।
ঐ যে বিম্ব উঠিল ভেসে পুনঃ গিয়ে মিশল কোথা।। -
বাবাজি মাওলানা মাওলাজির আয়না
- Sub Title: বিন দরশনে বাঁচি না
বাবাজি মাওলানা, মাওলাজির আয়না,
বিন দরশনে বাঁচি না।
বিরহ অনলে, সদা জ্বৈলে জ্বৈলে, -
আমি রসিক রূপসী
- Sub Title: নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি
আমি রসিক রূপসী, আমি রসিক রূপসী।
নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি।। -
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
ভাব কিসে মন আমার, ভাব কিসে মন।
ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন।। -
তুমি তো রসিক নাগরী
- Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
তুমি তো রসিক নাগরী, তুমি তো রসিক নাগরী।
হৃদাসনে বস তব পায়েতে ধরি।। -
একবার এসে কর আসন
- Sub Title: তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন
একবার এসে কর আসন ওহে প্রাণধন।
তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন।। -
সাধ করি পালছি পাখি
- Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
সাধ করি পালছি পাখি অতি সযতনে রাখি।
তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি।। -
ধৈরনা ধৈরনা সখী করি মানা
- Sub Title: ঝম্প দিব আমি যমুনারি জলে
ধৈরনা ধৈরনা সখী করি মানা।
ঝম্প দিব আমি যমুনারি জলে।। -
একি চিত্র হেরি মানব আঁকারে
- Sub Title: নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে
একি চিত্র হেরি মানব আঁকারে।
নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে।। -
ডাকি গেল মোরে কেবা
- Sub Title: শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে
ডাকি গেল মোরে কেবা আঁখি ঠারে।
শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে।। -
ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য
- Sub Title: বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন
ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য সাধন।
বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন।। -
কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার
- Sub Title: তাঁহান দিদারে মিলে নবীর দিদার
কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার।
তাঁহান দিদারে মিলে নবীর দিদার।। -
বাবাজী মাওলানার প্রেমের
- Sub Title: মীমের ঘোমটা মুখে ধৈরে করে প্রভুর খেলনা
বাবাজী মাওলানার প্রেমের কি করিব বর্ণনা।
মীমের ঘোমটা মুখে ধৈরে করে প্রভুর খেলনা।। -
আমার রূপের গুণী পুতুলা
- Sub Title: মনোহর রূপে মত্ত বানায়রে
আমার রূপের গুণী পুতুলা কৈ যায়রে।
মনোহর রূপে মত্ত বানায়রে।। -
কৈরনা কৈরনা পিরীতি ভাবনা
- Sub Title: মরিবা পিরীতি সাধনে
কৈরনা কৈরনা পিরীতি ভাবনা,
মরিবা পিরীতি সাধনে।
পিরীতি করিয়া, গেল যে মরিয়া, -
কেমনে ভুলি রসিক জন
- Sub Title: হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ
কেমনে ভুলি রসিক জন, কেমনে ভুলি রসিক জন।
হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ।। -
মন প্রাণ আচম্বিতে লুটিয়া
- Sub Title: মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না
মন প্রাণ আচম্বিতে লুটিয়া নিল আর এলো না।
মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না।।
Page 16 of 24
বাংলা
English