মাইজভান্ডারী
মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।
মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।
-
ওহে প্রাণের সার
- Sub Title: শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন
ওহে! প্রাণের সার, কি দিয়া ভজিব চরণ আপনার
শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন,
দাসের মুণ্ড বলি দেব পায়ে আপনার। -
লহ লহ প্রাণপতি
- Sub Title: বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে
লহ লহ প্রাণপতি তীক্ষ্ণ খড়গ নিজ হাতে,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে। -
নিশি শেষে একবার এসে
- Sub Title: দুঃখী প্রাণে বৃন্দাবনে, প্রেম খেলিব কাহার সনে
(প্রিয়ে) নিশি শেষে একবার এসে প্রেম খেল মোর কুঞ্জবনে,
দুঃখী প্রাণে বৃন্দাবনে, প্রেম খেলিব কাহার সনে । -
কেঁদে কেঁদে প্রিয়ার কাছে
- Sub Title: কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি
কেঁদে কেঁদে প্রিয়ার কাছে যোগী হয়ে এসেছি,
কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি। -
মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল
- Sub Title: গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল
মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল।
গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল ।।
দেখাইয়ে চরণ ঠার হরি নিল মন আমার । -
কেন বুঝাইলে বুঝনা
- Sub Title: সদা কিসে দেহের মাঝে হইলা উচাটন
কেন বুঝাইলে বুঝনা পাগলা মন,
সদা কিসে দেহের মাঝে হইলা উচাটন। -
ভ্রমে অলি মন উদাসী
- Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
ভ্রমে অলি মন উদাসী মাইজভাণ্ডারীর ফুল বাগানে,
মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে। -
প্রিয়া বিনে দোষে দোষী
- Sub Title: ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়
প্রিয়া বিনে দোষে দোষী করি কাঁদাইলেন আমায়,
ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়। -
দেখ দেখ তাপি মন
- Sub Title: দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে
দেখ দেখ তাপি মন বঁধু খেলে তোর সনে,
দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে। -
শুন ধন গাউছ বাবা
- Sub Title: নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে
শুন ধন গাউছ বাবা আর কত কাঁদাইবা রে,
নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে। -
বল বল প্রাণনাথ
- Sub Title: পেয়েছ কি ত্রুটি মোর মন প্রাণ সঁপি দিতে
বল বল প্রাণনাথ ছল কেন দেখা দিতে,
পেয়েছ কি ত্রুটি মোর মন প্রাণ সঁপি দিতে। -
তোর প্রেমেতে মগ্ন হইয়ে
- Sub Title: মজনু যেমন লায়লী বিনে, ভ্রমেছিল বন কানন
তোর প্রেমেতে মগ্ন হইয়ে কেঁদে ফিরি রাত্র দিন,
মজনু যেমন লায়লী বিনে, ভ্রমেছিল বন কানন। -
হারা মন খুঁজতে আইলাম
- Sub Title: মায়া করি দেও মন ধন এই অধীনে
হারা মন খুঁজতে আইলাম প্রিয়ার চরণে,
মায়া করি দেও মন ধন এই অধীনে। -
জ্বলিয়ে বিরহ জ্বালা
- Sub Title: ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল
জ্বলিয়ে বিরহ জ্বালা সর্ব অঙ্গ দহি গেল,
ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল। -
রেখেছ চরণতলে দাবাইয়া
- Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে
রেখেছ চরণতলে দাবাইয়া কেন দাওনা রে,
খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে। -
যে চিনেছে প্রিয়া তোরে
- Sub Title: ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার
যে চিনেছে প্রিয়া তোরে জীবন রাখা হইল ভার,
ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার। -
হৃদ বাগানে লাগছে আগুন
- Sub Title: প্রেমের পবনে ভষ্ম আকাশে উড়ে নিল রে
হৃদ বাগানে লাগছে আগুন ভষ্ম হয়ে গেলরে,
প্রেমের পবনে ভষ্ম আকাশে উড়ে নিল রে। -
না জানি হারাইছি দিন
- Sub Title: জানে কি হেলায় হারাই হাতেরই রতন
না জানি হারাইছি দিন ওহে প্রাণের ধন,
জানে কি হেলায় হারাই হাতেরই রতন। -
এসো এসো প্রাণের পতি
- Sub Title: তোমা ভাবানলে জ্বলি গেল এ জীবন
এসো এসো প্রাণের পতি দাও দরশন,
তোমা ভাবানলে জ্বলি গেল এ জীবন। -
যে অবধি হৃদে প্রিয়ে
- Sub Title: যে দিকে ফিরাই আঁখি পাই দরশন
যে অবধি হৃদে প্রিয়ে করেছেন আসন,
যে দিকে ফিরাই আঁখি পাই দরশন। -
ভবে আপন কেহ নাই
- Sub Title: আপন আপন গর্ব করে কেন কাট দিন
ভবে আপন কেহ নাই সকলে ভাবে ভিন,
আপন আপন গর্ব করে কেন কাট দিন।
Page 12 of 24
বাংলা
English