আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।।আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গীতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির-ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।।একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে-
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে।
মোর পরানে দখিনবায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে-
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওহে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।।
আজি বসন্ত জাগ্রত দ্বারে
- Sub Title: তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 64
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর
- Sub Title: এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
- Sub Title: এই নব ফাল্গুনের দিনে- জানি নে জানি নে
পরবাসী, চলে এসো ঘরে
- Sub Title: অনুকূল সমীরণ-ভরে
তোমার মোহন রূপে কে রয় ভুলে
- Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে
নিশীথরাতের প্রাণ
- Sub Title: কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
- Sub Title: তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
প্রভু, এলেম কোথায়
- Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
- Sub Title: ওরই পানে দেখছি আমি চেয়ে
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
- Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
বাংলা
English 