“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি বাংলাদেশের হৃদয় হতে
আজি বাংলাদেশের হৃদয় হতে
  • Sub Title: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!

তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।

ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরন!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি রে!
তোমার মুক্তকেশেরে পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।

যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।

কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি রে!
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী-
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

  • Sub Title: মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে
ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই
ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

  • Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় গো চি
হারাইল মূল লাভের আশে
হারাইল মূল লাভের আশে

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল

নৈরাকারে ভাসছে রে এক ফুল

  • Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
একি অনন্ত লীলা তার দেখ এবার
একি অনন্ত লীলা তার দেখ এবার

একি অনন্ত লীলা তার দেখ এবার

  • Sub Title: আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন