“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আনন্দলোকে মঙ্গলালোকে
আনন্দলোকে মঙ্গলালোকে
  • Sub Title: বিরাজ’ সত্যসুন্দর

আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ’, সত্যসুন্দর।।
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,

বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে।।

গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে।।

ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতগন্ধ সুন্দর-বরনে।।

বহে জীবন রজনী দিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে।।

স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্তন করো বর্ষণ সন্তাহরণে।।

জগতে তব কি মহোত্সব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভরশরণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমা-তরে অকারণে
আমা-তরে অকারণে

আমা-তরে অকারণে

  • Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
কি বুঝাও আমারে গো
কি বুঝাও আমারে গো

কি বুঝাও আমারে গো

  • Sub Title: ঠেকিয়াছি পিরিতের কাছে মন প্ৰাণ সদাই টানে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

  • Sub Title: কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন