“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে
চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে
  • Sub Title: কত শোকের ক্রন্দন গগনে উঠিছে জীবনবন্ধন নিমেষে টুটিছে

চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে।।
কত শোকের ক্রন্দন গগনে উঠিছে, জীবনবন্ধন নিমেষে টুটিছে,
কত ধূলিশায়ী জন মলিন জীবন শরমে চাহে ঢাকিতে হে।।

শোকে হাহাকারে বধির শ্রবণ, শুনিতে না পাই তোমার বচন,
হৃদয়বেদন করিতে মোচন কারে ডাকি কারে ডাকিতে হে।।
আশার অমৃত ঢালি দাও প্রাণে, আশীর্বাদ করো আতুর সন্তানে-
পথহারা জনে ডাকি গৃহপানে চরণে হবে রাখিতে হে।
প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা- ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,
তোমার কিরণ করহ প্রেরণ অশ্রু-আকুল আঁখিতে হে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন