“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
  • Sub Title: হৃদয়ে আমার

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজি

এসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে শতলক্ষবার।।

কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-‘পরে
গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক’রে।
নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।
পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মুর্শিদ বলি নৌকা ছাড়ো
মুর্শিদ বলি নৌকা ছাড়ো

মুর্শিদ বলি নৌকা ছাড়ো

  • Sub Title: মুর্শিদ নামে ভাসলো তরী অকুলে ডুবিবে না ধু
ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো

ওগো, তোমরা সবাই ভালো

  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
আমরা স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি

আমরা স্বাধীন দেশে থাকি

  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন