“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায়
সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায়
  • Sub Title: করল বিষম পণ মানিনী রাধা রোয়বে না সো না দিবে বাধা

সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা রোয়বে না সো, না দিবে বাধা,
কঠিন-হিয়া সই হাসমি হাসয়ি শ্যামক করব বিদায়।

মৃদু মৃদু গমনে আওল মাধা, বয়ন-পান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল- দণ্ড দণ্ড, সখি, চাহয়ি রহল-
মন্দ মন্দ, সখি- নয়নে বহল বিন্দু বিন্দু জলধার।
মৃদু মৃদু হাসে বৈঠল পাশে, কহল শ্যাম কত মৃদু মধু ভাষে।
টুটয়ি গইল পণ, টুটইল মন, গদগদ আকুল ব্যাকুল প্রাণ,
ফুকরয়ি উছসয়ি কাঁদিল রাধা- গদগদ ভাষ নিকাশল আধা-
শ্যামক চরণে বাহু পসারি কহল, শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো রহ তুঁহু, অনুখন সাথ সাথ রে রহ পঁহু-
তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব, আছয় কোন হমার!
পড়ল ভূমি-‘পর শ্যামচরণ ধরি, রাখল মুখ তছু শ্যামচরণ-‘পরি,
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি রজনী করল প্রভাত।
মাধব বৈসল, মৃদু মধু হাসল,
কত অশোয়স-বচন মিঠ ভাষল, ধরইল বালিক হাত।
সখি লো, সখি লো, বোল ত সখি লো, যত দুখ পাওল রাধা,
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে পাওল তছু কছু আধা।
হাসমি হাসয়ি নিকটে আসয়ি বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি দূর দূর চলি গেল।
অব সো মথুরাপুরক পন্থমে ইঁহ যব রোয়ত রাধা।
মরমে কি লাগল তিলভর বেদন, চরণে কি তিলভর বাধা।
বরখি আঁখিজল ভানু কহে, অতি দুখের জীবন ভাই।
হাসিবার তর সঙ্গ মিলে বহু কাঁদিবার কো নাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে

আয় গো যাই নবীর দ্বীনে

  • Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
 চাঁদ-বদনে বল গো সাঁই
চাঁদ-বদনে বল গো সাঁই

চাঁদ-বদনে বল গো সাঁই

  • Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
আমার মন মজিল গো সই কাল চরণে
আমার মন মজিল গো সই কাল চরণে

আমার মন মজিল গো সই কাল চরণে

  • Sub Title: আর নীলাম্বরী পীতধড়া হাতে বাঁশি মাথে চূড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন