ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্খানে আজ পাই
এমন মনের মত ঠাঁইযেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
আকাশ নিবিড় ক’রে
তোরা দাঁড়াস নে ভিড় ক’রে-
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন।
অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ-
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।এই গানের সাথে ৮৯৮ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দ ও ছন্দের ভিন্নতা রয়েছে।।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
- Sub Title: কোন্খানে আজ পাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 71
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা
- Sub Title: একেলা ঘনঘোর পথে পান্থ কোথা যাও
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
- Sub Title: একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
- Sub Title: কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত
- Sub Title: তোমারি রচিত ছন্দে মহান্ বিশ্বের গীত
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
- Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
এমনি করেই যায় যদি দিন যাক না
- Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না
ভালোমানুষ নই রে মোরা ভালো মানুষ নই
- Sub Title: গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে ওই
কার হাতে যে ধরা দেব হায়
- Sub Title: তাই ভাবতে আমার বেলা যায়
ও চাদ, তোমায় দোলা দেবে কে
- Sub Title: ও চাঁদ তোমায় দোলা-
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা
- Sub Title: আলো নয়ম-ধোওয়া আমার আলো হৃদয়-হরা
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে
- Sub Title: ভেবেছিলেম ফিরব না রে
চরাচর সকলই মিছে মায়া, ছলনা
- Sub Title: কিছুতেই ভুলি নে আর- আর না রে-
বাংলা
English 